2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার

Redmi Note 15 SE 5G আজ 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টের সাথে বিক্রি শুরু হয়েছে।

2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার

Photo Credit: Redmi

Redmi Note 15 SE 5G features a new crimson reserve color with a leather-inspired finish

হাইলাইট
  • Redmi Note 15 SE 5G প্রথম সেলে 2,000 টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে
  • এটি 45W ফাস্ট চার্জিং ও 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারির সাথে এসেছে
  • Redmi Note 15 SE 5G-এর সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে
বিজ্ঞাপন

Redmi Note 15 SE 5G গত সপ্তাহে ভারতে এসেছিল। আজ 2,000 টাকা ডিসকাউন্টের সাথে ফোনটির বিক্রি শুরু হয়েছে। রেডমির স্পেশাল এডিশন ফোন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে পাওয়া যাবে। পিছনের অংশে লেদারের মতো টেক্সচার রয়েছে। লাল রঙের ব্যাক প্যানেল ও সোনালী রঙের মিড ফ্রেম ক্রেতাদের নজর কাড়তে বাধ্য। Redmi Note 15 SE 5G-তে 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারি, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, IP65 + IP66 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, স্টেরিও স্পিকার, ও Dolby Atmos সাউন্ডের মতো ফিচার্স পাওয়া যাবে।

Redmi Note 15 SE 5G দাম ও সেল অফার

Redmi Note 15 SE 5G মডেলের দাম 19,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস ভ্যারিয়েন্টে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা রেখেছে কোম্পানি। এটি ফ্লিপকার্ট ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে।

ICICI, HDFC, এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। ফলে দাম 17,999 টাকায় নেমে আসবে। আবার Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,998 টাকা ক্যাশব্যাক পাবে।

এছাড়াও, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 3 মাসের নো-কস্ট EMI অপশনের সাথে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। প্রতি মাসে 5,983 টাকা কিস্তি দিতে হবে। Flipkart Axis, HDFC, Flipkart SBI, ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্যান্য ক্রেডিট কার্ডেও সুদহীন মাসিক কিস্তির বিকল্প মিলবে। তবে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না। ফোনটি ক্রিমসন রিজার্ভ (লাল), কার্বন ব্ল্যাক ও ফ্রস্টেড হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

Redmi Note 15 SE 5G স্পেসিফিকেশন

রেডমি নোট 15 এসই 5G একটি 6.77 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এই ফোনে Snapdragon 6 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

Redmi Note 15 SE-এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সামনে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। ডিভাইসটি চারটি মেজর সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও ছয় বছর সিকিউরিটি আপডেট পাবে। স্মার্টফোনের ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সমর্থন করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »