Redmi Note 15 SE 5G লঞ্চ হল ভারতে, দাম ও ফোনে ইউনিক কী আছে জেনে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 এপ্রিল 2026 16:25 IST
হাইলাইট
  • Redmi note 15 SE 5G বড় 5,800mAh ব্যাটারি পেয়েছে
  • স্পেশাল এডিশন নতুন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে এসেছে
  • স্মার্টফোনের সামনে কোয়াড-কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে

Redmi Note 15 SE 5G comes in a new crimson reserve color with a leather-inspired finish

Photo Credit: Redmi

Redmi Note 15 SE 5G আজ ভারতে এসেছে। ফোনটি নতুন ক্রিমসন রিজার্ভ কালার অপশনে লঞ্চ হয়েছে, যা ডিজাইনের দিক থেকে একেবারে আলাদা। ব্যাক প্যানেলে লেদারের মতো টেক্সচার আছে। সোনালী রঙের মিড ফ্রেম লুকসে নতুন মাত্রা যোগ করেছে। Redmi Note 15 SE 5G আরও বড় 5,800mAh সিলিকন কার্বন ব্যাটারি, 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, 7.35 মিমি স্লিম প্রোফাইল, IP65 + IP66 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, ও Dolby Atmos-এর সাথে স্টেরিও স্পিকার, ও মিলিটারি গ্রেড ডিউরাবিলিটির মতো ফিচার্স অফার করে।

Redmi Note 15 SE 5G দাম

Redmi Note 15 SE 5G বা স্পেশাল এডিশন মডেলের দাম 19,999 টাকা থেকে শুরু, যা 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 21,999 টাকা ও 23,999 টাকা। ফ্লিপকার্ট ও শাওমি ইন্ডিয়ার অনলাইন স্টোরে এপ্রিল 5 থেকে বিক্রি শুরু হবে।

শাওমির সাব-ব্র্যান্ডটি নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে 2,000 টাকা ডিসকাউন্ট অফার করছে। এছাড়াও, ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন মিলবে। ফোনটি ক্রিমসন রিজার্ভ (লাল) ছাড়াও কার্বন ব্ল্যাক ও ফ্রস্টেড হোয়াইট রঙের বিকল্পে উপলব্ধ।

Redmi Note 15 SE 5G স্পেসিফিকেশন

রেডমি নোট 15 এসই 5G মডেলে 6.77 ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 3,200 নিট পিক ব্রাইটনেস, ও FHD+ রেজোলিউশন (1,080 x 2,392) অফার করে। ফোনটির স্ক্রিন TÜV Rheinland-এর লো ব্লু লাইট, ফ্লিকার-ফ্রি, ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সার্টিফায়েড। অর্থাৎ এটি চোখের উপর চাপ কমিয়ে সুস্থ রাখতে সাহায্য করবে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।

Redmi Note 15 SE 5G রান করে Snapdragon 6 Gen 3 প্রসেসরে। এটি 8 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ 1 টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। রেডমির নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,800mAh ব্যাটারি। এটি 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং সমর্থন করে।

রেডমি নোট 15 স্পেশাল এডিশনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও f/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কল করার জন্য সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।এই ফোনে Android 15 নির্ভর HyperOS 2 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা চারটি মেজর Android অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) এবং ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Turbo 5 ভারতে 16 জুন লঞ্চ হতে পারে, শক্তিশালী প্রসেসর ও বিশাল ব্যাটারি থাকবে
  2. ট্রিপল Zeiss ক্যামেরার Vivo স্মার্টফোনে 15,000 টাকা ছাড়, এত কম দাম প্রথমবার!
  3. Amazon Music Unlimited প্ল্যান লঞ্চ হল, ফোনেই শোনা যাবে উচ্চমানের Ultra HD ও 3D গান, 6 মাস ফ্রি
  4. Meta AI: ঘরের শত্রু বিভীষণ, মেটার AI চ্যাটবট দিয়ে হ্যাক করা যাচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আতঙ্ক বিশ্বজুড়ে
  5. Airtel ধামাকা অফার আনল, 99 টাকার রিচার্জে 20টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন
  6. itel Aqua: দেশের প্রথম IP67 রেটিংযুক্ত ফিচার ফোন লঞ্চ হল, 2,000 টাকার কমে চোখ কপালে তোলার মতো ফিচার
  7. Google মশা কমাতে উল্টে 3 কোটির বেশি মশা পরিবেশে ছাড়ছে, কেন এমন সিদ্ধান্ত জানলে চমকে যাবেন
  8. Nvidia RTX Spark: উইন্ডোজ ল্যাপটপে মিলবে ম্যাকবুকের মতো স্পিড ও ব্যাটারি লাইফ, AI PC-র নতুন যুগ শুরু
  9. ChatGPT-এর থেকেও আরও বড় চমক, OpenAI-এর নতুন ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়
  10. Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, বাজেটে ফ্ল্যাগশিপ কিলার ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.