ফ্ল্যাশ সেলের ঝামেলা শেষ, যখন খুশি কিনে ফেলুন Xiaomi Redmi Note 5 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 13 অগাস্ট 2018 13:05 IST
হাইলাইট
  • Xiaomi-র অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 5 Pro
  • Flipkart ও Mi.com থেকে ফ্ল্যাশসেলে Redmi Note 5 Pro কেনা যেত
  • এবার ওপেন সেলে Xiaomi Redmi Note 5 Pro ফোন বিক্রি শুরু হল

4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 14,999 টাকা

ভারতে সবথেকে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi। আর Xiaomi-র অন্যতম জনপ্রিয় স্মার্টফোন Redmi Note 5 Pro। এতোদিন জনপ্রিয় এই ফোন কেনার জন্য তৃষ্ণার্ত কাকের মতো চেয়ে বসে থাকতেন গ্রাহকরা। ফ্ল্যাশসেল শুরু হলেই কয়েক সেকেন্ডের মধ্যে ফোনের স্টক শেষ হয়ে যেত। এতোদিন শুধুমাত্র Flipkart ও Mi.com থেকে ফ্ল্যাশসেলে Redmi Note 5 Pro কেনা যেত। এবার ওপেন সেলে Xiaomi Redmi Note 5 Pro ফোন বিক্রি শুরু হল।

Xiaomi Redmi Note 5 Pro এর দাম

4GB RAM আর 6GB RAM ভেরিয়েন্টে এই ফোন বিক্রি হবে। Flipkart ও Mi.com থেকে Redmi Note 5 Proকেনা যাবে।  4GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 14,999 টাকা আর 6GB RAM ভেরিয়েন্টের Redmi Note 5 Pro এর দাম 16,999 টাকা।

Advertisement

Redmi Note 5 Pro স্পেসিফিকেশান

ডুয়াল সিম Redmi Note 5 Pro তে রয়েছে 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। ফোনের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon 636 চিপসেট, 4GB/6GB RAM আর 64GB স্টোরেজ।

Redmi Note 5 Pro তে রয়েছে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় থাকছে 12MP প্রাইমারি সেন্সার আর 5MP সেকেন্ডারি সেন্সার। এছাড়াও এই ফোনের সামনে রয়েছে একটি 20MP সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Redmi Note 5 Pro তে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS/ A-GPS, 3.5মিমি হেডফোন জ্যাক আর Micro-USB পোর্ট। Redmi Note 5 Pro এর ভিতরে রয়েছে একটি বিশাল 4000 mAh ব্যাটারি। Redmi Note 5 Pro এর ওজন 181 গ্রাম।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.