সফটওয়্যার আপডেটে আরও ধারালো হল Redmi Note 7 Pro এর ক্যামেরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জুলাই 2019 18:46 IST
হাইলাইট
  • MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 পৌঁছাল
  • জুলাই মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে
  • ভিডিও রেকর্ডিং সমস্যার সমাধান করেছে Xiaomi

সাম্প্রতিকতম আপডেটে Redmi Note 7 Pro ফোনে ভিডিও রেকর্ডিং সমস্যার সমাধান হয়েছে

ভারতে নতুন সফটওয়্যার আপডেট পেতে শুরু করল Redmi Note 7 Pro। এই আপডেটে জনপ্রিয় এই মিডরেঞ্জ ফোনে জুলাই মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ যোগ হয়েছে। এছাড়াও এই আপডেটে Redmi Note 7 Pro ফোনে ভিডিও রেকর্ডিং এর সময় যে সমস্যার দেখা যাচ্ছিল তা সমাধান করেছে Xiaomi। MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 এর হাত ধরে পৌঁছেছে সাম্প্রতিকতম আপডেট।

অফিশিয়াল MIUI ফোরামে জানানো হয়েছে আপাতত শুধুমাত্র ভারতের Redmi Note 7 Pro গ্রাহকরা MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 আপডেট পাবেন। ধাপে ধাপে সব গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে। জুলাই মাসের মধ্যে ভারতের সব Redmi Note 7 Pro গ্রাহক নিজের ফোনে সাম্প্রতিক্তম এই আপডেট পেয়ে যাবেন বলে জানিয়েছে চিনের কোম্পানিটি।

অনেক দিন ধরেই Redmi Note 7 Pro ফোনে ভিডিও রেকর্ডিং এর সময় ফ্রেম ড্রপ হওয়ার অভিযোগ তুলছিলেন Redmi Note 7 Pro গ্রাহকরা। Xiaomi জানিয়েছে MIUI 10 গ্লোবাল স্টেবেল রম ভার্সান 10.3.12.0 আপডেটে Redmi Note 7 Pro ফোনের এই সমস্যার সমাধান হয়েছে।

এছাড়াও এই আপডেটের হাত ধরে Redmi Note 7 Pro ফোনে পৌঁছেছে জুলাই মাসের অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ। ভারতে Redmi Note 7 Pro গ্রাহকরা ফোনের Settings > About phone > System update এ গিয়ে এই আপডেট ডাউনলোড করতে পারবেন।

ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi Note 7 Pro। 13,999 টাকা থেকে ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে। Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.