MIUI ফোরাম পোস্টে জানানো হয়েছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে আগামী 2-3 সপ্তাহের মধ্যে Android 10 ক্লোজড বিটা আপডেট পৌঁছতে শুরু করবে। এর পরে ধীরে ধীরে এই দুই ফোনে স্টেবল আপডেট পাঠাতে শুরু করবে কোম্পানি।
2019 সালে লঞ্চ হয়েছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro
Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে অক্টোবর মাসে MIUI 11 আপডেট পৌঁছেছিল। যদিও এই আপডেটের পরেও জনপ্রিয় এই দুই Xiaomi ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেম চলছে। এবার Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে Android 10 আপডেট পাঠানোর ঘোষণা করল চিনের কোম্পানিটি। সম্প্রতি MIUI ফোরামে এই কথা জানানো হয়েছে। Android 10 আপডেটের পরেও এই দুই ফোনে MIUI 11 স্কিন চলবে।
MIUI ফোরাম পোস্টে জানানো হয়েছে Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে আগামী 2-3 সপ্তাহের মধ্যে Android 10 ক্লোজড বিটা আপডেট পৌঁছতে শুরু করবে। এর পরে ধীরে ধীরে এই দুই ফোনে স্টেবল আপডেট পাঠাতে শুরু করবে কোম্পানি।
Redmi Note 7 এ রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। এই ফোনে থাকছে একটি 4,000 mAh।
Redmi Note 7 Pro ফোনেও থাকছে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। তবে ফোনের ভিতরে থাকছে তুলনামূলক শক্তিশালী Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Sale Today: India Price, Offers, and Everything Else You Need to Know