ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি, যখন খুশি কেনা যাবে Redmi Note 7 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 জুলাই 2019 14:02 IST
হাইলাইট
  • Redmi Note 7 Pro এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে
  • ওপেন সেলে যখন খুশি কেনা যাবে Redmi Note 7 Pro
  • 12 জুলাই পর্যন্ত ওপেন সেল চলবে

Redmi Note 7 Pro ফোনে রয়েছে 48MP ক্যামেরা

মার্চ মাসে ভারতে বিক্রি শুরু হয়েছিল Redmi Note 7 Pro। লঞ্চের পরে একের পর এক ফ্ল্যাশ সেলে এই ফোনের স্টক মুহুর্তে শেষ হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাপী 1.5 কোটি Redmi Note 7 সিরিজ স্মার্টফোন বিক্রির কথা জানিয়েছে Xiaomi। বুধবার ট্যুইটারে কোম্পানির ভাইস প্রেসিডেন্ড মনু কুমার জৈন জানিয়েছেন 12 জুলাই পর্যন্ত ওপেন সেলে যখন খুশি কেনা যাবে Redmi Note 7 Pro। 12 জুলাই এর পরে আবার ফ্ল্যাশ সেলের মাধ্যমে এই ফোন পাওয়া যাবে।

6GB RAM+64GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম 15,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। Flipkart থেকে এই ফোন কিনলে থাকছে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়। 12 জুলাই পর্যন্ত যখন খুশি Redmi Note 7 Pro কেনা যাবে।

Redmi Note 7 Pro স্পেসিফিকেশন

Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।

Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Good cameras
  • Long battery life
  • Smooth performance
  • Bad
  • Heats up quickly
  • Bloatware and ads in MIUI
  • Shared slot for second SIM/ microSD card
 
KEY SPECS
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Brave Ark: বড় টাচস্ক্রিন ও 14550mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল Android PC, দাম জেনে নিন
  2. YouTube: ইংরেজি বুঝতে সমস্যা? এবার ইউটিউবে বাংলা ও হিন্দি সহ 27টি ভাষায় অনুবাদ করা যাবে সমস্ত ভিডিও
  3. iPhone 17e: অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোনের লঞ্চের তারিখ ফাঁস, বাজারে আসছে ফেব্রুয়ারিতে
  4. Samsung Galaxy A07 5G ভারতে কম দামে 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, 6 বছর Android আপডেট পাবে
  5. 10,001mAh ব্যাটারির সাথে Realme P4 Power 5G ফোনের সেল শুরু হল, অফারে 2,000 টাকা ছাড়
  6. Vivo V70 ও V70 Elite ভারতে ফেব্রুয়ারি 19 লঞ্চ হচ্ছে, 50MP সেলফি ক্যামেরা সহ 6500mAh ব্যাটারি থাকবে
  7. Google Pixel 10a ফেব্রুয়ারিতে বাজারে আসছে, অবশেষে লঞ্চের তারিখ ঘোষণা
  8. চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে
  9. iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স
  10. Airtel সুখবর শোনালো, আনলিমিটেড 4G ও 5G ডেটা এবার 28 দিনের রিচার্জ প্ল্যানে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.