সম্প্রতি বিশ্বব্যাপী 1.5 কোটি Redmi Note 7 সিরিজ স্মার্টফোন বিক্রির কথা জানিয়েছে Xiaomi। বুধবার ট্যুইটারে কোম্পানির ভাইস প্রেসিডেন্ড মনু কুমার জৈন জানিয়েছেন 12 জুলাই পর্যন্ত ওপেন সেলে যখন খুশি কেনা যাবে Redmi Note 7 Pro।
Redmi Note 7 Pro ফোনে রয়েছে 48MP ক্যামেরা
মার্চ মাসে ভারতে বিক্রি শুরু হয়েছিল Redmi Note 7 Pro। লঞ্চের পরে একের পর এক ফ্ল্যাশ সেলে এই ফোনের স্টক মুহুর্তে শেষ হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাপী 1.5 কোটি Redmi Note 7 সিরিজ স্মার্টফোন বিক্রির কথা জানিয়েছে Xiaomi। বুধবার ট্যুইটারে কোম্পানির ভাইস প্রেসিডেন্ড মনু কুমার জৈন জানিয়েছেন 12 জুলাই পর্যন্ত ওপেন সেলে যখন খুশি কেনা যাবে Redmi Note 7 Pro। 12 জুলাই এর পরে আবার ফ্ল্যাশ সেলের মাধ্যমে এই ফোন পাওয়া যাবে।
6GB RAM+64GB স্টোরেজে Redmi Note 7 Pro এর দাম 15,999 টাকা। 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 16,999 টাকা। এছাড়াও 4GB + 64GB স্টোরেজে Redmi Note 7 Pro কিনতে খরচ হবে 13,999 টাকা। Flipkart থেকে এই ফোন কিনলে থাকছে নো কস্ট ইএমআই আর এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়। 12 জুলাই পর্যন্ত যখন খুশি Redmi Note 7 Pro কেনা যাবে।
Redmi Note 7 Pro তে থাকবে একটি 6.3 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট, 6GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য Redmi Note 7 Pro তে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল সেন্সর। সাথে থাকছে একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে Xiaomi। সব ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট।
Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরেই Redmi Note 7 Pro ফোনে চলবে কোম্পানির নিজস্ব MIUI 10 স্কিন। থাকছে একটি 4,000 mAh ব্যাটারি আর ফাস্ট চার্জ সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Samsung Galaxy S27 Ultra Could Get New Image Processing for More Natural Photos: Leak