আরও ভালো ক্যামেরা ,বড় ব্যাটারি নিয়ে আসছে Redmi Note 8

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 অগাস্ট 2019 15:03 IST
হাইলাইট
  • Redmi Note 8 ফোনে থাকছে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকবে 4,000mAh এর থেকে বড় ব্যাটারি
  • থাকতে পারে পপ-আপ ক্যামেরা

Redmi Note 8 ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকতে পারে

Photo Credit: SlashLeaks

কয়েক দিন আগেই Redmi Note 8 ফোনের স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়েছিল। এবার Redmi ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন এই ফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সম্প্রতি এই ফোনের ক্যামেরা, ব্যাটারি ও ডিসপ্লে সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ করেছে বেজিং এর কোম্পানিটি। এছাড়াও সামনে এসেছে Redmi Note 8 ফোনের ছবি।

Weibo তে Redmi প্রধান জানিয়েছেন Redmi Note 8 ফোনে Redmi Note 7 এর থেকে এই ফোনে ভালো ক্যামেরা থাকবে। Redmi Note 7 ফোনে 48 মেগাপিক্সেল ক্যামেরা ছিল। Redmi Note 8 ফোনে থাকবে একটি 64 মেগপিক্সেল প্রাইমারি ক্যামেরা। কয়েক দিন আগেই এই ফোনের একটি ভিডিও ইন্টারনেটে প্রকাশ করেছিলেন Redmi প্রধান। Redmi Note 8 ফোনে থাকতে চলেছে একটি 64 মেগাপিক্সেল Samsung ISOCELL Bright GW1 সেন্সর।

এছাড়াও লু ওয়েইবিং জানিয়েছেন আগের ভার্সানের থেকে Redmi Note 8 ফোনে বড় ব্যাটারি থাকবে। Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনে 4,000 mAh ব্যাটারি ছিল। এছাড়াও থাকছে আগের থেকে বেশি স্ক্রিন টু বডি রেডিও। অর্থাৎ এই ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে।

এই মুহুর্তে Redmi Note 8 ফোন ব্যবহার করছেন ওয়েইবিং। Weibo পোস্টে এই কথা জানা গিয়ছে। সেখানে লেখা ছিল Redmi Note 8 ফোন থেকে পোস্ট করা হয়েছে। Redmi Note 8 এর সাথেই 29 অগাস্ট একটি 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi।

Redmi Note 8 ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকছে 3.5 মিমি হেডফোন জ্যাক, USB Type-C পোর্ট। এখনও এই ফোনের স্পেসিফিকেশন বিস্তারে জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.