Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে

Redmi K100 স্মার্টফোনে 40টির বেশি গেম নেটিভ 165fps-এ খেলার সুবিধা থাকছে।

Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে

Photo Credit: Redmi

Redmi K100 supports native 165fps gaming in over 40 titles

হাইলাইট
  • Redmi K100 ফোনে 165Hz OLED ডিসপ্লে রয়েছে
  • ফোনটি Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে
  • Redmi K100 বিশাল 10,000mAh ব্যাটারি পেয়েছে
বিজ্ঞাপন

Redmi K100 অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। রেডমির এই গেমিং স্মার্টফোন Snapdragon 8 Elite চিপসেটের সঙ্গে এসেছে। এটি Qualcomm-এর 2024 সালের প্রিমিয়াম প্রসেসর ঠিকই, কিন্তু ফোনটিতে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে একাধিক অত্যাধুনিক ফিচার্স যুক্ত করা হয়েছে। Redmi K100 মডেলে 165Hz OLED ডিসপ্লে, বিশাল 10,000mAh ব্যাটারি, IP69K রেটিং, 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও 3D সার্কুলেটিং পাম্প কুলিং সিস্টেম রয়েছে। এছাড়াও, রেডমির নতুন গেমিং ফোনে Dolby Atmos সাপোর্ট, স্টেরিও স্পিকার, NFC, Wi-Fi 7, ই-কম্পাস, এবং ইনফ্রারেড ব্লাস্টারের মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।

Redmi K100 স্পেসিফিকেশন ও ফিচার্স

রেডমি কে100 একটি 6.83 ইঞ্চি ওলেড ডিসপ্লের সাথে এসেছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 3,500 নিট পিক ব্রাইটনেস, 4,80 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, 12-বিট কালার, DCI-P3 কভারেজ, ডলবি ভিশন, এবং 1.5K রেজোলিউশন (1,280 x 2,772 পিক্সেল) সাপোর্ট করে। চোখের সুরক্ষার জন্য ফুল-ব্রাইটনেস ডিসি ডিমিং ও সার্কুলারলি পোলারাইজড লাইট টেকনোলজি ব্যবহার করেছে রেডমি। স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Redmi K100-এর বিশেষত্ব হল পারফরম্যান্স। ফোনে থাকা স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর সর্বোচ্চ 16 জিবি LPDDR5x র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। সুপার রেজোলিউশন ও ফ্রেম ইন্টারপোলেশনের জন্য ফোনে শাওমির নিজস্ব D2 গ্রাফিক্স চিপ দেওয়া হয়েছে।

রেডমি দাবি করছে, তাদের নতুন স্মার্টফোনে 40টির বেশি গেম নেটিভ 165fps-এ খেলার সুবিধা থাকছে। তাপ দ্রুত ছড়িয়ে দিতে এই ফোনে 12,000 বর্গমিলিমিটারের বেশি হাই-কন্ডাক্টিভিটি গ্রাফাইট রয়েছে। ডিভাইসে HyperOS 4 এবং Super XiaoAI 2.0 আছে। এর ফলে অ্যাপ দ্রুত চালু করা ও মেমরি আরও ভালভাবে পরিচালনা করা সম্ভব হবে।

Redmi K100 ডুয়াল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। এর পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, f/1.68 অ্যাপারচার, ও Light Hunter 800 সেন্সরের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স বর্তমান। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এছাড়াও, রেডমির নতুন ফোনে 27W রিভার্স চার্জিং, Wi-Fi 7, লেটেস্ট Android 17, ও Bose-এর টিউন করা স্পিকার রয়েছে।

Redmi K100 দাম

Redmi K100 চীনে 3,499 ইউয়ানে লঞ্চ হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় প্রায় 50,000 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ আছে। 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম +512 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে 4,099 ইউয়ান (প্রায় 58,000 টাকা) এবং 4,499 ইউয়ান (প্রায় 64,000 টাকা)। চীনে আগামী অক্টোবর 31থেকে সেল শুরু হবে। এটি ব্ল্যাক, ফ্লুরোসেন্ট গ্রীন, ও স্নো রক হোয়াইট কালার অপশনে উপলব্ধ হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Watch 5: ওপ্পোর নতুন ঘড়ি লঞ্চ, চর্বি ঝরিয়ে ফিট থাকতে বিশেষ ফিচার
  2. Oppo Pad Air 6 লঞ্চ হল 10,050mAh ব্যাটারি, 12GB র‍্যাম, ও বিশাল ডিসপ্লের সঙ্গে
  3. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  4. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  5. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  6. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  7. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  8. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  9. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  10. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »