প্রসেসর ঠান্ডা রাখার জন্য Redmi Note 8 Pro ফোনে এই প্রযুক্তি ব্যবহার করেছে Xaiomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 2 সেপ্টেম্বর 2019 14:35 IST
হাইলাইট
  • Redmi Note 8 Pro ফোনে থাকছে হাইব্রিড ডুয়াল সিম স্লট
  • থাকছে ফাস্ট চার্জিং
  • থাকছে লিকুইড কুলিং

Redmi Note 8 Pro ফোনের বিভিন্ন যন্ত্রাংশের ছবি সামনে এসেছে

Photo Credit: Xiaomi/Weibo

গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Redmi Note 8 Pro। আট সপ্তাহের মধ্যে ভারতে আসবে এই ফোন। এই ফোনের পিছনে রয়েছে MediaTek Helio G90T চিপসেট আর কোয়াড ক্যামেরা। সেই ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। এবার Redmi Note 8 Pro ফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে ছবি প্রকাশিত হল ইন্টারনেটে। সেই ছবিতে দেখা গিয়েছে প্রসেসর ঠান্ডা রাখার জন্য এই ফোনে বিশেষে মেটাল পাইপ ব্যুবহার হয়েছে। লিকুইড কুলিং প্রযুক্তির মাধ্যমে এই ফোনের প্রসেসর ঠান্ডা থাকবে।

Weibo তে প্রকাশিত এক ছবিতে Redmi Note 8 Pro ফোনের বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে দেখানো হয়েছে। সেখানে ফোনের MediaTek Helio G90T চিপসেট সহ বিভিন্ন যন্ত্রাংশ দেখা গিয়েছে। এই প্রথম কোন স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হয়েছে। ছবিতে দেখা গিয়েছে Redmi Note 8 Pro ফোনে Quick Charge 3.0 সাপোর্ট থাকছে।

সম্প্রতি ট্যুইটারে Xiaomi-র ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন জানিয়েছেন, “ভারতে এই দুই ফোন জলদি লঞ্চের জন্য সব চেষ্টা চালাচ্ছি আমরা। তবে সার্টিফিকেশন আর টেস্টিং এর জন্য অন্তত আট সপ্তাহ সময় লাগবে।” জৈন অন্য এক টুইটে জানিয়েছেন আগামী আট সপ্তাহের মধ্যেই ভারতে লঞ্চ হবে Redmi Note 8 Pro আর Redmi Note 8।

6GB RAM + 128GB স্টোরেজে Redmi Note 8 Pro এর দাম 1,799 ইউয়ান (প্রায় 18,000 টাকা)। 8GB RAM + 128GB  স্টোরেজে Redmi Note 8 Pro কিনতে 2,099 ইউয়ান (প্রায় 21,000 টাকা) খরচ হবে। 4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 8 এর দাম 1,199 ইউয়ান (প্রায় 12,000 টাকা)। 

Redmi Note 8 Pro ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 10 স্কিন চলবে। ডিসপ্লের উপরে থাকছে ওয়াটার ড্রপ নচ আর Goriilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে থাকবে একটি MediaTek Helio G90T চিপসেট। 6GB RAM আর 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। সাথে থাকবে 64GB আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi Note 8 Pro ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে এই ক্যামেরায় থাকবে একটি 64 MP Samsung GW1 সেন্সর। সাথে থাকবে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। এই ফোনে থাকবে একটি 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Redmi Note 8 Pro ফোনের ভিতরে থাকবে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকবে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য থাকছে USB Type-C আর 3.5 মিমি অডিও জ্যাক। Redmi Note 8 Pro ফোনে থাকছে লিকুইড কুলিং প্রযুক্তি।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  2. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  3. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  4. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  5. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  6. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  8. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  9. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  10. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.