আজ বিক্রি শুরু হচ্ছে Redmi Note 9 Pro; লঞ্চ অফারে কী সুবিধা মিলবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 মার্চ 2020 10:18 IST
হাইলাইট
  • Redmi Note 9 Pro -র পিছনে চারটি ক্যামেরা রয়েছে
  • ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G SoC চিপসেট
  • থাকছে 5,020mAh ব্যাটারি

Redmi Note 9 Pro -র দাম শুরু হচ্ছে 12,999 টাকা থেকে

Photo Credit: Amazon

মঙ্গলবার ভারতে বিক্রি শুরু হচ্ছে Redmi Note 9 Pro।গত সপ্তাহে ভারতে এই ফোন লঞ্চ করেছিল Xiaomi। একই সঙ্গে লঞ্চ হয়েছিল Redmi Note 9 Pro Max। 25 মার্চ সেই ফোন বিক্রি শুরু হবে। সাদা, কালো ও নীল রঙে পাওয়া যাবে Redmi Note 9 Pro। গোটা দেশের অনলাইন ও অফলাইন স্টোর থেকে মঙ্গলবার এই ফোন বিক্রি শুরু হচ্ছে।

4GB RAM + 64GB স্টোরেজে Redmi Note 9 Pro -র দাম 12,999 টাকা। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 15,999 টাকা খরচ হবে। নীল, সাদা ও কালো রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।  Amazon.in ও Mi.com থেকে অনলাইনে এই স্মার্টফোন কেনা যাবে। দেশের বিভিন্ন জনপ্রিয় রিটেলারের কাছ থেকেও পাওয়া যাবে এই স্মার্টফোন।

লঞ্চ অফারে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে HDFC ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে এই ফোন কিনলে 500 টাকা ছাড় মিলবে। আজ দুপুর 12 টায় সেল শুরু হবে।

Redmi Note 9 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Redmi Note 9 Pro-তেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 720G চিপসেট, 6GB LPDDR4X RAM আর 128GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।

লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 Pro -র দাম ও স্পেসিফিকেশন

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, ইনফ্রারেড (IR), NavIC, USB Type-C ও 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে 5,020 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 18W ফাস্ট চার্জিং।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent value for money
  • Powerful processor
  • Decent macro camera
  • Good battery life
  • Bad
  • Disappointing low-light photo quality
  • Heavy and bulky
  • Confusing product stratification
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
  2. বাজার কাঁপানো Vivo S সিরিজ দীর্ঘ সাত বছর পর ভারতে ফিরছে, ক্যামেরায় ফের বাজিমাত নাকি আরও বড় চমক
  3. Itel Zeno 200 জলের দরে লঞ্চ হল, সিগন্যাল না থাকলেও করা যাবে কল
  4. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 স্মার্টফোনের সেল শুরু, রয়েছে 8000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে
  5. ভারতের একমাত্র জায়গা যেখানে অন্য রাজ্যের প্রিপেইড সিম চলে না, কোথায় বলতে পারবেন
  6. রিয়েলমির নতুন চমক Realme 16x 5G পেল BIS সার্টিফিকেশন, ভারতে লঞ্চ হচ্ছে শীঘ্রই
  7. Motorola Razr Fold: মটোরোলার প্রথম বইয়ের মতো ভাঁজ হওয়া ফোল্ডেবল ফোন আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে
  8. Huawei বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট লঞ্চ করল, 50MP ক্যামেরা ও 10400mAh ব্যাটারি রয়েছে
  9. Xiaomi 17T সিরিজ 100W ফাস্ট চার্জিং, 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হবে, ছবি ও স্পেকস প্রকাশ্যে
  10. Redmi: ভারতে আসছে রেডমির স্পিড ফোন, গেমিং-পারফরম্যান্সে তুলবে ঝড়? টিজারে বাড়ছে রহস্য
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.