লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 Pro -র দাম ও স্পেসিফিকেশন

Redmi K30 Pro তে Snapdragon 865 চিপসেট থাকবে। এটাই ফ্ল্যাগশিপ চিপসেটের সবথেকে সস্তা স্মার্টফোন হতে চলেছে।

লঞ্চের আগেই দেখে নিন Redmi K30 Pro -র দাম ও স্পেসিফিকেশন

Redmi K30 Pro তে ডুয়াল ব্যান্ড 5G কানেক্টিভিটি থাকবে

হাইলাইট
  • Redmi K30 Pro মার্চের শেষ সপ্তাহে লঞ্চ হবে
  • এই ফোনে 8GB DDR5 RAM থাকতে পারে
  • থাকবে 5G কানেক্টিভিটি
বিজ্ঞাপন

Redmi K30 Pro তে Snapdragon 865 চিপসেট থাকবে। এটাই ফ্ল্যাগশিপ চিপসেটের সবথেকে সস্তা স্মার্টফোন হতে চলেছে। চলতি মাসের শেষ সপ্তাহে চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই গ্রাহকদের কাছে এই ফোনের হার্ডওয়্যার সম্পর্কে প্রশ্ন করে বিপুল সাড়া পেয়েছেন Redmi প্রধান লু ওয়েইবিং।

সম্প্রতি টুইটারে ঈশান অগ্রবাল জানিয়েছেন Snapdragon 865 চিপসেটের অন্যতম সস্তা স্মার্টফোনের তকমা ছিনিয়ে নিতে চলেছে Redmi K30 Pro। 3,000 ইউয়ান (প্রায় 31,700 টাকা) থেকে 3,500 ইউয়ান (প্রায় 37,000 টাকা) দামে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।

Redmi K30 Pro তে 5G কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে 33W ফাস্ট চার্জ সাপোর্ট। Redmi K30 Pro প্রাইমারি ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল Sony IMX686 সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। Redmi ফ্ল্যাগশিপে থাকতে পারে Snapdragon 865 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলবে।

শীঘ্রই ভারতে আসছে Vivo V19; এক নজরে সব ফিচার

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Redmi K30 -র তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও Redmi K30 Pro তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে 4,700 mAh ব্যাটারি। সঙ্গে 33W ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এলেও এখনও এই ফোনের দাম জানা যায়নি। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »