শীঘ্রই ভারতে আসছে Vivo V19; এক নজরে সব ফিচার

অবশেষে ভারতে আসছে Vivo V19। সম্প্রতি এই ফোনের প্রথম ঝলক প্রকাশ করেছে Vivo।

শীঘ্রই ভারতে আসছে Vivo V19; এক নজরে সব ফিচার

Photo Credit: Twitter/ @Vivo_India

128GB ও 256GB স্টোরেজে পাওয়া যাবে Vivo V19

হাইলাইট
  • Vivo V19-এর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ফোনের ভিতরে থাকবে Snadragon 712 চিপসেট
  • থাকছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট
বিজ্ঞাপন

অবশেষে ভারতে আসছে Vivo V19। সম্প্রতি এই ফোনের প্রথম ঝলক প্রকাশ করেছে Vivo। কোম্পানি জানিয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা সহ বাজারে আসবে এই স্মার্টফোন। ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকবে। শীঘ্রই এই ফোন লঞ্চের খবর জানালেও লঞ্চের নির্দিষ্ট দিন প্রকাশ করেনি চিনের কোম্পানিটি।

সম্প্রতি 91Mobiles এ প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই ফোনে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকবে Snadragon 712 চিপসেট। সঙ্গে থাকবে 8GB RAM. কালো ও রূপালি রঙে এই স্মার্টফোন পাওয়া যাবে।

128GB ও 256GB স্টোরেজে পাওয়া যাবে Vivo V19। এই ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি ক্যামেরায় থাকছে 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকবে।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Vivo V19-এর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে 4,500 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 33W ফাস্ট চার্জ সাপোর্ট।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »