চারটি রিয়ার ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে সহ আসছে Samsung Galaxy A21

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 মার্চ 2020 12:52 IST
হাইলাইট
  • শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A21
  • এই ফোনের পিছনে চারটি ক্যামেরা রয়েছে
  • থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হবে Samsung Galaxy A21

Photo Credit: Android Headlines

শীঘ্রই বাজেট মিডরেঞ্জ সেগমেন্টে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A21। চারটি রিয়ার ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে থাকবে। ফোনের পিছনে চারটি রিয়ারর ক্যামেরার সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লের বাঁ দিকে উপরে হোল-পাঞ্চ থাকবে। এর নীচে থাকবে সেলফি ক্যামেরা।

Android Headlines ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে Galaxy A21 -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে ক্লোজ আপ ছবি তোলার জন্য থাকবে একটি ম্যাক্রো ক্যামেরা।

Advertisement

রিপোর্টে আরও জানানো হয়েছে এই ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকবে। ফোনের পিছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একই সঙ্গে এই ফোনের সামনে ও পিছন থেকে ছবি প্রকাশিত হয়েছে।

ছবিতে এই ফোনের উপরে ও দুই পাশে পাতলা বেজেল থাকলেও ডিসপ্লের নীচে চওড়া বেজেল চোখে পড়েছে।

এই ফোনে Exynos 7904 চিপসেট থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 4GB RAM ও 64GB স্টোরেজ।

Advertisement

করোনাভাইরাসের কারণে লঞ্চ ইভেন্ট বাতিল করল Xiaomi ও Realme

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

একই সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে Galaxy A11। যদিও কবে এই দুই ফোন লঞ্চ হবে জানায়নি Samsung।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  2. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  3. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  4. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  5. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  6. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  7. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
  8. Lava Aura Curve লঞ্চ হচ্ছে ভারতে, স্টাইল ও ফিচার্সের দুর্দান্ত মেলবন্ধন
  9. SBI Data Breach: স্টেট ব্যাঙ্কে সাইবার হামলা, হ্যাকারদের হাতে গ্রাহকের তথ্য
  10. 17,999 টাকায় Samsung Galaxy F70 5G-এর সেল শুরু, OIS-সহ ট্রিপল 50MP ক্যামেরা, sAMOLED ডিসপ্লে আছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.