এসে গেল Samsung Galaxy A21, দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 9 এপ্রিল 2020 12:29 IST
হাইলাইট
  • মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে Samsung Galaxy A21
  • দাম 249 মার্কিন ডলার
  • ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে

Samsung Galaxy A21-এ থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে

Galaxy A সিরিজে আরও একটি স্মার্টফোন নিয়ে এল Samsung। অনেক জল্পনার পরে অবশেষে লঞ্চ হল Samsung Galaxy A21। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। সঙ্গে রয়েছে 4,000 mAh ব্যাটারি। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে। সম্প্রতি বিভিন্ন বেঞ্চমার্ক ওয়েবসাইটে এই ফোন সামনে এসেছিল। অবশেষে বাজারে এল Galaxy A21।

Samsung Galaxy A21-এর দাম

Samsung Galaxy A21-এর দাম 249 মার্কিন ডলার (প্রায় 18,900 টাকা)। 3GB RAM + 32GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। আপাতত শুধুমাত্র কালো রঙে মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে Galaxy A21।

Samsung Galaxy A21 স্পেসিফিকেশন

Samsung Galaxy A21-তে রয়েছে 6.4 ইঞ্চি HD+ ডিসপ্লে। যদিও এই ফোনের ভিতরে প্রসেসরের নাম জানায়নি কোম্পানিটি। 3GB RAM + 32GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোন। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 15W ফাস্ট চার্জিং।

ডুয়াল সেলফি ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo V19

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

সম্প্রতি Geekbench ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই ফোনে MediaTek Helio P35 চিপসেট থাকছে। যদিও এই বিষয়ে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি।

 
KEY SPECS
Display 6.50-inch
Front Camera 13-megapixel
Rear Camera 16-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 10
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  2. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  3. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  4. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  5. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  6. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  7. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  8. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  9. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  10. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.