ট্রিপল ক্যামেরা ও হোল-পাঞ্চ ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy A11

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 ফেব্রুয়ারি 2020 12:52 IST
হাইলাইট
  • Galaxy A11 -এ Snapdragon 625 চিপসেট থাকতে পারে
  • এই ফোনে থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে
  • Android 10 অপারেটিং সিস্টেম চলবে

হোল-পাঞ্চ ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Samsung Galaxy A11

Photo Credit: 91Mobiles

ইতিমধ্যেই একাধিকবার Samsung Galaxy A11 -এর স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। লঞ্চের আগে আরও একবার এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এল। জানা গিয়েছে এই ফোনে থাকবে হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের পিছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা।

91Mobiles ওয়েবসাইটে Samsung Galaxy A11-এর একটি ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে এই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লের ডিজাইনের ইঙ্গিত মিলেছে। এই ফোনে থাকতে পারে একটি 6,000 mAh ব্যাটারি। US FCC লিস্টিং থেকে জানা গিয়েছে Galaxy A11-এর পিছনে তিনটি ক্যামেরা থাকবে।

পাঁচ হাজারের কমে লঞ্চ হল Lava Z53; কী কী থাকছে?

এছাড়াও Geekbench লিস্টিং থেকে জানা এই ফোনে Snapdragon 625 চিপসেট থাকবে। 32GB স্টোরেজের এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে।

গত বছর নভেম্বরে প্রথম এই ফোনের খবর জানা গিয়েছিল। সেই সময় SamMobile ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল SM-A115 মডেল নম্বরের Galaxy A11 ফোনে Android 10 অপারেটিং সিস্টেম দেখা গিয়েছে। এশিয়া ও আফ্রিকার বাজারের জন্য এই বাজেট স্মার্টফোন ডিজাইন করেছে Samsung। ইতিমধ্যেই ভারতে লঞ্চ হয়েছে Galaxy A10 আর Galaxy A10s। তাই আশা করা হচ্ছে লঞ্চের পরেই ভারতে আসতে পারে নতুন Galaxy A11।

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

চলতি বছর জুলাই মাসে এক রিপোর্টে প্রথম Samsung Galaxy A11 ফোনটি সামনে এসেছিল। এছাড়াও সম্প্রতি সামনে এসেছিল 108 মেগাপিক্সেল ক্যামেরার Galaxy A91। একই সিরিজে 2020 সালে বাজারে আসতে পারে Galaxy A21, Galaxy A31, Galaxy A41, Galaxy A51, Galaxy A61, Galaxy A71, আর Galaxy A81।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy A11, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X9s Pro ডুয়াল 200MP ক্যামেরা, 7025mAh ব্যাটারি, ও 80W ফাস্ট চার্জের সাথে লঞ্চ হতে পারে
  2. Vivo Y600 Pro: আসছে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন, ফার্স্ট লুক প্রকাশ্যে
  3. Motorola সবচেয়ে সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 125W ফাস্ট চার্জিং, ও 512GB স্টোরেজের ফোন দিচ্ছে, দাম কত
  4. Vivo ভারতে দুই দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল, ক্যামেরা DSLR-এর মতো ছবি তুলবে
  5. 10,000 টাকা ছাড়ে মিলছে OnePlus-এর 6,000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং, ও 50MP ট্রিপল ক্যামেরার ফোন
  6. GPT Rosalind: রোগ সারবে দ্রুত, ওষুধ আবিষ্কারে সাহায্য করতে অত্যাধুনিক AI মডেল আনল OpenAI
  7. Oppo Find X10 ডুয়াল 200MP ক্যামেরা, বিশাল 8000mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  8. WhatsApp-এ স্প্যাম মেসেজে জেরবার? ইনবক্সে অচেনা নম্বর বিরক্ত করছে, এবার আসছে সমাধান
  9. OnePlus Pad 4 ট্যাব 13.2 ইঞ্চি ডিসপ্লে ও 13380mAh ব্যাটারি নিয়ে ভারতে আসছে, থাকছে আটটি স্পিকার
  10. Poco C81 Pro: আকর্ষণীয় বাজেট ফোন আনছে পোকো, লঞ্চের আগেই ফাঁস সমস্ত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.