Android আপডেট মিলবে 6 বছর , দুর্দান্ত ক্যামেরা ও AMOLED ডিসপ্লে সহ হাজির Samsung Galaxy A17 4G

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 19 সেপ্টেম্বর 2025 19:22 IST
হাইলাইট
  • Samsung Galaxy A17 4G ট্রিপল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি MediaTek Helio G99 প্রসেসরে চলে
  • এই ফোনে 5,000mAh ব্যাটারি ও IP54 রেটিং আছে

Samsung Galaxy A17 4G দেখতে 5G ভেরিয়েন্টের মতোই

Photo Credit: Samsung

Samsung Galaxy A17 4G সপ্তাহের শেষে লঞ্চ হয়ে গেল। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির লেটেস্ট বাজেট স্মার্টফোন হিসেবে এসেছে। এর সামনে 6.7 ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি MediaTek Helio G99 প্রসেসর দ্বারা পরিচালিত। স্যামসাং তাদের নতুন ফোনে ছয়টি মেজর Android আপগ্রেড ও ছয় বছর সিকিউরিটি আপডেট প্রদান করবে বলে জানিয়েছে। একটি 4G ফোনে এমন দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট বিরল বলা চলে। এতে IP54 জলরোধী রেটিং আছে। প্রসঙ্গত, হ্যান্ডসেটটির 5G ভেরিয়েন্ট আগস্টে Exynos 1330 চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল।

Samsung Galaxy A17 4G ফিচার্স ও স্পেসিফিকেশন

Samsung Galaxy A17 4G মডেলে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল-এইচডি+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল) সাপোর্ট করে। ফোনটিতে সার্কেল টু সার্চ ও জেমিনাই লাইভের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর বৈশিষ্ট্য রয়েছে। এতে মিডিয়াটেক Helio G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি সর্বোচ্চ 6 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজ অফার করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমরি 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এ17 4G এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা, ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি এবং ভিডিও চ্যাট করার জন্য সামনের দিকে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান।

স্যামসাং ফোনটিতে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রেখেছে। জল এবং ধুলো থেকে ক্ষতি হওয়া আটকাতে IP54 রেটেড চ্যাসিস পেয়েছে। এই 4G ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি আছে। ডিভাইসটি Android 15 নির্ভর One UI 7 কাস্টম সফটওয়্যারে রান করে। ফোনটি 7.5 মিমি স্লিম এবং ওজন 190 গ্রাম। সংস্থা Android 21 পর্যন্ত সিস্টেম আপগ্রেড (ছয়টি মেজর) ও 2031 সাল পর্যন্ত (ছয় বছর) সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।

Samsung Galaxy A17 4G দাম

Samsung Galaxy A17 4G জার্মানিতে লঞ্চ হয়েছে। সেখানে ফোনটির 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 199 ইউরো রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,600 টাকার সমান৷ উল্লেখ্য, Samsung Galaxy A17 5G ভারতে 18,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে৷ অন্যদিকে, 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভেরিয়েন্টের মূল্য যথাক্রমে 20,499 টাকা এবং 23,499 টাকা

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  2. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  3. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  4. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  5. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  6. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
  7. Friendship Day 2026: ফ্রেন্ডশিপ ডে-তে বন্ধুকে চমকে দিন, কম বাজেটে 5 ইউনিক ডিজিটাল গিফটের খোঁজ
  8. নয়টি JBL স্পিকারের সঙ্গে Moto Pad 70 Groove ট্যাব এল ভারতে, ফোনের কাছে আনলে বদলে যাবে ব্লুটুথ স্পিকারে
  9. ফের আগস্ট থেকে ফোনের দাম বাড়াচ্ছে Redmi ও Nothing, নতুন মূল্য জেনে নিন
  10. Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.