লঞ্চ হল Samsung Galaxy A20e, দাম ও স্পেসিফিকেশন দেখে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 এপ্রিল 2019 14:01 IST
হাইলাইট
  • Galaxy A20e ফোনে থাকছে Infinity-V ডিসপ্লে
  • ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট
  • থাকছে 3,000 mAh ব্যাটারি আর থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট

Samsung Galaxy A20e ফোনে AMOLED ডিসপ্লের পরিবর্তে থাকছে TFT প্যানেল

কয়েক দিন আগেই ভারতে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A20। এই ফোন থেকে কিছু ফিচার সরিয়ে পোল্যান্ডে লঞ্চ হল Galaxy A20e। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক Samsung ফোনের মতোই Galaxy A20e ফোনে থাকছে Infinity-V ডিসপ্লে। অর্থাৎ ডিসপ্লের উপরে চোট নচ থাকছে। এছাড়াও এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকবে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের Samsung Galaxy A20e ।

Samsung Galaxy A20e স্পেসিফিকেশন

Samsung Galaxy A20e ফোনে থাকছে 5.8 ইঞ্চি ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে ছোট নচ। Galaxy A20e ফোনের ভিতরে থাকছে Exynos 7884 চিপসেট, 3GB RAM আর 32GB স্টোরেজ। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

Advertisement

Samsung Galaxy A20e ফোনে থাকছে 13 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। Samsung Galaxy A20e ফোনে থাকছে 3,000 mAh ব্যাটারি আর থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  2. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  3. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  4. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  5. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  6. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
  7. বিশ্বজুড়ে অচল Microsoft-এর পরিষেবা, ভোগান্তিতে লাখ লাখ ব্যবহারকারী
  8. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  10. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.