Galaxy A70 এর দাম ঘোষণা করল Samsung, কবে ভারতে আসছে এই ফোন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 এপ্রিল 2019 16:27 IST
হাইলাইট
  • Samsung Galaxy A70 তে থাকছে 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে
  • থাকছে একটি অক্টা-কোর Snapdragon 675 চিপসেট, 8GB পর্যন্ত RAM
  • ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি

Samsung Galaxy A70 ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা

চিনে Galaxy A70 ফোনের দাম ঘোষনা করল Samsung। ইতিমধ্যেই প্রতিবেশী দেশে এই ফোন প্রি-অর্ডার শুরু হয়েছে। চিনে Samsung Galaxy A70 ফোনের দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান (প্রায় 31,000 টাকা) থেকে। একই সাথে ভারতে Samsung ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। অর্থাৎ শিঘই ভারতে আসতে চলেছে এই স্মার্টফোন। এই সপ্তাহে Galaxy A80 ফোনের সাথে Galaxy A70 লঞ্চ করেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। 26 এপ্রিল চিনে বিক্রি শুরু হবে Samsung Galaxy A70। Galaxy A70 ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে, 32 মেগাপিক্সেল ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি। Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন।

Advertisement

Samsung Galaxy A70 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Galaxy A70 ফোনে লেটেস্ট Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব OneUI স্কিন। ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে একটি অক্টা-কোর Snapdragon 675 চিপসেট, 8GB পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

Samsung Galaxy A70 ফোনে থাকছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সেলফি তোলার জন্য Galaxy A70 ফোনে থাকছে একটি 32মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

দুটি রঙে পাওয়া যাবে Samsung Galaxy A70

Advertisement

Galaxy A70 ফোনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে একটি 4,500 mAh ব্যাটারি আর 25W ফাস্ট চার্জিং।

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Beautiful Super-AMOLED display
  • Impressive slow-mo video recording
  • Good battery life and fast charging
  • Bad
  • Bulky and heavy
  • No camera night mode
  • No OIS or EIS
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 675
Front Camera 32-megapixel
Rear Camera 32-megapixel + 8-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. নতুন PC কেনার খরচ বাঁচাবে Jio, পুরনো কম্পিউটারে 16GB র‍্যাম, AI দিচ্ছে JioPC
  2. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  3. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  4. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
  5. 2 সেপ্টেম্বরের BGMI Redeem কোড দেখে নিন, White Rabbit ব্যাকপ্যাক জেতার সুযোগ
  6. এক রিচার্জই চলবে পরিবারের সবার নম্বর, পাওয়া যাবে আনলিমিটেড 5G, কলিং, ও OTT সাবস্ক্রিপশন
  7. Philips ভারতে আনল সস্তা 5G স্মার্টফোন, 64MP ক্যামেরা ও 120Hz ডিসপ্লে রয়েছে
  8. Vivo T5 5G ভারতে লঞ্চ হল, 3D কার্ভড অ্যামোলেড স্ক্রিন, 32MP সেলফি ক্যামেরা, 7,050mAh ব্যাটারি রয়েছে
  9. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  10. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.