64MP ক্যামেরা আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A70s

অবশেষে লঞ্চ হল Samsung Galaxy A70s। 64MP ক্যামেরার সাথেই Samsung Galaxy A70s ফোনে রয়েছে Qualcomm Snapdragon 675 চিপসেট, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি।

64MP ক্যামেরা আর দুর্দান্ত ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A70s

Samsung Galaxy A70s ফোনে 64MP ক্যামেরা থাকবে

হাইলাইট
  • Samsung Galaxy A70s ফোনে Snapdragon 675 চিপসেট থাকছে
  • 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে
  • তিনটি রঙে পাওয়া যাবে Samsung Galaxy A70s
বিজ্ঞাপন

64MP ক্যামেরার প্রথম স্মার্টফোন লঞ্চ করল Samsung। অবশেষে লঞ্চ হল Samsung Galaxy A70s। এই ফোনের পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় থাকছে একটী 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই প্রথম 64 মেগাপিএক্সেল ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করল Samsung। 64MP ক্যামেরার সাথেই Galaxy A70s ফোনে রয়েছে Qualcomm Snapdragon 675 চিপসেট, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর 4,500 mAh ব্যাটারি।

Redmi K20 Pro কে টেক্কা দিতে নতুন ফোন আনছে Realme

Samsung Galaxy A70s এর দাম

Samsung Galaxy A70s এর দাম শুরু হচ্ছে 28,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 6GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 128GB স্টোরেজে Galaxy A70s কিনতে 30,999 টাকা খরচ হবে। 28 সেপ্টেম্বর বিক্রি শুরু হচ্ছে এই স্মার্টফোন।

4K ভিডিওর দিন শেষ! Xiaomi স্মার্টফোনে আসছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট

Samsung Galaxy A70s স্পেসিফিকেশন

Samsung Galaxy A70s ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানি OneUI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.7 ইঞ্চি Full-HD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 675 চিপসেট, 8GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে রয়েছে একটি 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 25W ফাস্ট চার্জ সাপোর্ট।

একটা ফোনে ছ'টা ক্যামেরা! বিক্রি শুরু হল Vivo V17 Pro

Samsung Galaxy A70s ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  2. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  3. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  4. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  5. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  6. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  7. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  8. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  9. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
  10. Karbonn Rebel 5G: বহু বছর পর দেশে ফিরছে কার্বন মোবাইলস, প্রকাশ হল 5G ফোনের টিজার
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »