4K ভিডিওর দিন শেষ! Xiaomi স্মার্টফোনে আসছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট

সম্প্রতি চিনে MIUI 11 লঞ্চ করেছে Xiaomi। MIUI 11 বিটা ভার্সানে নতুন ক্যামেরা অ্যাপ ব্যবহার হয়েছে। এবার নতুন ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে জানা গেল MIUI 11 বিটা ভার্সানে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতে পারে।

4K ভিডিওর দিন শেষ! Xiaomi স্মার্টফোনে আসছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট

Photo Credit: XDA Developers

MIUI 11 বিটা ভার্সানে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতে পারে

হাইলাইট
  • MIUI 11 ক্যামেরা অ্যাপে 8K ভিডিও রেকর্ড করা যাবে
  • সোর্স কোড থেকে এই খবর পাওয়া গিয়েছে
  • আপাতত চিনে MIUI 11 বিটা ভার্সান ডাউনলোড করা যাবে
বিজ্ঞাপন

সম্প্রতি চিনে MIUI 11 লঞ্চ করেছে Xiaomi। MIUI 11 বিটা ভার্সানে নতুন ক্যামেরা অ্যাপ ব্যবহার হয়েছে। এবার নতুন ক্যামেরা অ্যাপের সোর্স কোড থেকে জানা গেল MIUI 11 বিটা ভার্সানে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট থাকতে পারে। 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 8K ভিডিও রেকর্ড করা যাবে। এই মুহুর্তে Xiaomi -র কোন স্মার্টফোনে 8K ভিডিও রেকর্ড করার হার্ডওয়্যার সাপোর্ট নেই। তবে শিঘ্রই 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে বেজিং এর কোম্পানিটি।

108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha

সম্প্রতি XDA Developer ফোরামে ‘kackskrz' নামের এক সদস্য জানিয়েছেন MIUI 11 ক্যামেরা অ্যাপের সোর্স মোডে “UHD 8K, 30fps” আর “8K UHD” লেখা দেখা গিয়েছে। এক রিপোর্টে জানানো হয়েছে ভিডিও কোয়ালিটি বদল করার সেটিংসের সোর্স কোডে এই শব্দগুলি ব্যবহার হয়েছে। একই ফোরামে অন্য এক সদস্য জানিয়েছেন “এই মুহুর্তে Xiaomi -র কোন ফোনে 8K ভিডিও রেকর্ড করার হার্ডওয়্যার নেই।” ভবিষ্যতে এই ফিচার সহ নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে Xiaomi।

 এসে গেল MIUI 11: নতুন ফিচারগুলি দেখে নিন

এই মুহুর্তে Qualcomm Snapdragon 855+, Samsung Exynos 9825 আর Huawei Kirin 990 max এর মতো সেরা স্মার্টফোনে চিপসেটগুলিতে 60 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 4K ভিডিও রেকর্ড করা যায়। তবে 8K ভিডিও রেকর্ড করার জন্য Xiaomi কোন চিপসেট ব্যবহার করবে জানা যায়নি। 27 সেপ্টেম্বর চিনে MIUI 11 ওপেন বিটা ডাউনলোড শুরু হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  2. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  3. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  4. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  5. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  6. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  7. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  8. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
  9. 5,000 টাকা দিয়ে iPhone 18 Pro Max কেনার সুযোগ, Vi দিচ্ছে বিশেষ অফার
  10. WhatsApp অ্যাপে একসঙ্গে তিনটি আলাদা অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »