108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha

অবশেষে লঞ্চ হল বিশ্বের প্রথম  108MP ক্যামেরার স্মার্টফোন Mi Mix Alpha। মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi।

108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha

Mi Mix Alpha ফোনের ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনে চলে গিয়েছে

হাইলাইট
  • সীমিত সংখ্যায় বিক্রি হবে Mi Mix Alpha
  • ডিসেম্বর মাসে এই ফোন বিক্রি শুরু হবে
  • Mi Mix Alpha এর দাম 19,999 ইউয়ান (প্রায় 2,00,000 টাকা)
বিজ্ঞাপন

অবশেষে লঞ্চ হল বিশ্বের প্রথম  108MP ক্যামেরার স্মার্টফোন Mi Mix Alpha। মঙ্গলবার এই স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে। Samsung ও Huawei যখন ফোল্ডেবেল স্মার্টফোন তৈরী করতে ব্যস্ত তখন স্মার্টফোন ডিসপ্লের নতুন সংজ্ঞা তৈরী করল Xaiomi। এই ফোনে একটি ডিসপ্লে ভাঁজ হয়ে পিছনের দিকে চলে গিয়েছে। এর ফলে Mi Mix Alpha এর ডিসপ্লের পাশে বেজেল থাকছে না।

Xiaomi গ্রাহকদের জন্য সুখবর! এসে গেল MIUI 11: নতুন কী থাকছে?

দুর্দান্ত ডিসপ্লে ছাড়াও Mi Mix Alpha ফোনে থাকছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি Samsung এর সাথে হাত মিলিয়ে এই স্মার্টফোন ক্যামেরা সেন্সর তৈরী করেছিল বেজিং এর কোম্পানিটি। Mi Mix Alpha তৈরীর জন্য টাইটেনিয়াম অ্যালয়, সেরামিক আর সাফায়ার ব্যবহার হয়েছে।

লঞ্চের আগে ফাঁস হয়ে গেল Samsung Galaxy A70s ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন

Mi Mix Alpha এর দাম

শিঘ্রই বাণিজ্যিকভাবে Mi Mix Alpha তৈরী শুরু করবে Xiaomi। ডিসেম্বর মাসের শেষে সীমীত সংখ্যায় Mi Mix Alpha বিক্রি শুরু হবে। চিনে এই ফোনের দাম 19,999 ইউয়ান (প্রায় 2,00,000 টাকা)। চিনের বিভিন্ন Xaiomi স্টোরে Mi Mix Alpha রাখা থাকবে। সেখানে গিয়ে এই ফোন দেখে নিতে পারবেন গ্রাহকরা।

Diwali With Mi Sale: মাত্র 1 টাকায় মিলবে Redmi K20, এক নজরে সব অফার

Mi Mix Alpha স্পেসিফিকেশন

Mi Mix Alpha ফোনে কোম্পানির MIUI Alpha স্কিন চলবে। এইউ ফোনে একটি 7.92 ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে Qualcomm Snapdragon 855+ চিপসেট, 12GB RAM আর 512GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকবে একটি 4,050 mAh ব্যাটারি। সাথে থাকছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।

কম দামে অবিশ্বাস্য ফিচার, লঞ্চ হল Vivo U10: Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

Mi Mix Alpha ফোনের পিছনে থাকছে একটি 108 মেগাপিক্সেল ক্যামেরা। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি 12 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। Mi Mix Alpha এর ওজন 241 গ্রাম।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »