চলতি মাসেই বাজারে আসছে Samsung Galaxy A70s। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি চিনের সার্টফিকেশন ওয়েবসাইট TENAA তে Galaxy A70s সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে।
Samsung Galaxy A70s ফোনে 64MP ক্যামেরা থাকবে
চলতি মাসেই বাজারে আসছে Samsung Galaxy A70s। এই ফোনে থাকবে একটি 64 মেগাপিক্সেল ক্যামেরা। সম্প্রতি চিনের সার্টফিকেশন ওয়েবসাইট TENAA তে Galaxy A70s সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। এই ফোনে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। ছবিতে ফোনের পিছনে প্রিজম গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা গিয়েছে। বিশাল ব্যাটারি ছাড়াও Galaxy A70s ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে।
108MP ক্যামেরা আর চোখ ধাঁধানো ডিসপ্লে সহ সামনে এল Xiaomi Mi Mix Alpha
TENAA ওয়েবসাইটে SM-A7070 নামে Galaxy A70s ফোনটি সামনে এসেছে। ছবিতে ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। ফোনের পিছনে থাকছে গ্লসি ফিনিশ। সাথে থাকছে প্রিজম গ্রেডিয়ন্ট ফিনিশ। সম্প্রতি Galaxy A50s ফোনের পিছনেও একই ডিজাইন দেখা গিয়েছিল।
কম দামে দারুন ফিচার সহ লঞ্চ হল Vivo U10: Jio গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা
TENAA ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A70s ফোনে একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। আগে Geekbench ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল Galaxy A70s ফোনে একটি Snapdragon 675 চিপসেট থাকছে। সাথে থাকছে 6GB RAM।
পুজোর আগেই লঞ্চ হল Samsung Galaxy A20s: ফিচারগুলি দেখে নিন
Samsung Galaxy A70s ফোনের প্রধান আকর্ষন ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় একটি Samsung ISOCELL Bright GW1 সেন্সর ব্যবহার হয়েছে। সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 8 Pro আর Realme XT ফোনের 64 মেগাপিক্সেল ক্যামেরায় একই সেন্সর ব্যবহার হয়েছিল। প্রসঙ্গত Galaxy A70 ফোনের ক্যামেরায় ছিল একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications