আজ থেকে বিক্রি শুরু হল Samsung Galaxy A8 Star

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 অগাস্ট 2018 09:31 IST
হাইলাইট
  • সোমবার থেকে ভারতে Samsung Galaxy A8 Star বিক্রি শুরু হবে
  • নতুন এই ফোনের দাম 34,990 টাকা
  • এই ফোনে থাকবে একটি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে

সোমবার থেকে Amazon ওয়েবসাইটে পাওয়া যাবে Samsung Galaxy A8 Star।

 

OnePlus 6 ও Poco F1 এর সাথে প্রতিযোগিতায় গত সপ্তাহে নতুন Galaxy A8 Star ফোন বাজারে এনেছিল Samsung। সোমবার থেকে ভারতে Samsung Galaxy A8 Star বিক্রি শুরু হবে। কিছুদিন আগেই চিনে Galaxy A9 ফোনটি লঞ্চ করেছিল Samsung। নাম বদলে Galaxy A8 Star নামে ভারতে হাজির হয়েছে Galaxy A8 Star। নতুন এই ফোনের দাম 34,990 টাকা। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ডুয়াল রিয়ার ইন্টেলিক্যাম ক্যামেরা। এর সাথেই কম আলোতে ভালো সেলফি তুলতে সক্ষুম নতুন Samsung Galaxy A8 Star। Samsung এর নতুন এই ফোনে থাকবে একটি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার।

ভারতে Samsung Galaxy A8 Star এর দাম

ভারতে Galaxy A8 Star ফোনের দাম 34,990 টাকা। সোমবার থেকে Amazon ওয়েবসাইটে পাওয়া যাবে Samsung Galaxy A8 Star। গ্রাহকদের সাথে সহজে এই ফোন তুলে দিতে সহজ EMI অপশান নিয়ে হাজির হয়েছে Amazon।

Samsung Galaxy A8 Star স্পেসিফিকেশান

ডুয়াল সিম Samsung Galaxy A8 Star তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Galaxy A8 Star তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য নতুন Galaxy A8 Star ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। নতুন এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 24MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য নতুন এই ফোনে থাকবে একটি 24MP ক্যামেরা।

microSD কার্ডের মাধ্যমে নতুন Galaxy A8 Star ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Galaxy A8 Star ফোনের ভিতরে একটি 3700 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung, Amazon India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতে Redmi Note 17 5G লঞ্চের দিন অবশেষে ঘোষণা, 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লের সঙ্গে আসছে
  2. Redmi K100 সিরিজ এই মাসে উন্মোচিত হচ্ছে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  3. স্মার্টফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন প্রোডাক্টে বড় ছাড় নিয়ে শুরু হচ্ছে Amazon Great Freedom Sale
  4. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  5. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  6. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  7. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  8. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  9. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  10. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.