ইনফিনিটি ডিসপ্লে, Snapdragon 660 চিপসেট সহ ভারতে এলো Samsung Galaxy A8 Star

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 24 অগাস্ট 2018 12:48 IST
হাইলাইট
  • ভারতে লঞ্চ হল Samsung Galaxy A8 Star
  • Galaxy A8 Star ফোনের দাম 34,990 টাকা
  • 27 অগাস্ট থেকে Amazon ওয়েবসাইটে পাওয়া যাবে Samsung Galaxy A8 Star

Samsung Galaxy A8 Star will go on sale in India starting August 27.

 

কিছদিন আগেই Amazon এ দেখা গিয়েছিল টিজার। এবার ভারতে লঞ্চ হল Samsung Galaxy A8 Star। কিছুদিন আগেই চিনে Galaxy A9 ফোনটি লঞ্চ করেছিল Samsung। নাম বদলে Galaxy A8 Starনামে ভারতে হাজির হল ফোনটি। নতুন এই ফোনের দাম 34,990 টাকা। এই ফোনের অন্যতম প্রধান আকর্ষন ডুয়াল রিয়ার ইন্টেলিক্যাম ক্যামেরা। এর সাথেই কম আলোতে ভালো সেলফি তুলতে সক্ষুম নতুন Samsung Galaxy A8 Star। Samsung এর নতুন এই ফোনে থাকবে একটি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার।

ভারতে Samsung Galaxy A8 Star এর দাম

ভারতে Galaxy A8 Star ফোনের দাম 34,990 টাকা। 27 অগাস্ট থেকে Amazon ওয়েবসাইটে পাওয়া যাবে Samsung Galaxy A8 Star। গ্রাহকদের সাথে সহজে এই ফোন তুলে দিতে সহজ EMI অপশান নিয়ে হাজির হয়েছে Amazon।

Samsung Galaxy A8 Star স্পেসিফিকেশান

ডুয়াল সিম Samsung Galaxy A8 Star তে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। Galaxy A8 Star তে রয়েছে একটি 6.3 ইঞ্চি FHD+ Super AMOLED ইনফিনিটি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে Qualcomm Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 64GB ইন্টারনাল স্টোরেজ।

ছবি তোলার জন্য নতুন Galaxy A8 Star ফোনে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকবে। নতুন এই ফোনের ডুয়াল ক্যামেরায় একটি 16MP প্রাইমারি সেন্সার ও একটি 24MP সেকেন্ডারি সেন্সার থাকবে। সেলফি তোলার জন্য নতুন এই ফোনে থাকবে একটি 24MP ক্যামেরা।

Advertisement

microSD কার্ডের মাধ্যমে নতুন Galaxy A8 Star ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকবে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5, GPS/ A-GPS, NFC, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Galaxy A8 Star ফোনের ভিতরে একটি 3700 mAh ব্যাটারি ব্যবহার করেছে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  2. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  3. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
  4. কাল থেকে বহু ফোনে WhatsApp বন্ধ হয়ে যাচ্ছে, আপনার ডিভাইসে কি চলবে? দেখুন
  5. iQOO Z11xa 5G ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হয়েছে
  6. 10 বছর পূর্তিতে 120 জিবি ডেটা ফ্রি-তে দিচ্ছে Jio, কীভাবে পাবেন জেনে নিন
  7. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  8. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  9. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  10. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.