‘ডিসপ্লে নচ’ ছাড়াই ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল নতুন Samsung Galaxy A9 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জানুয়ারী 2019 17:28 IST
হাইলাইট
  • ডিসপ্লের বাঁ দিকে উপরে ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা
  • সাথে থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ
  • 28 ফেব্রুয়ারী শুরু হবে বিক্রি

Samsung Galaxy A9 Pro (2019) ফোনে রয়েছে একটি 3,400mah ব্যাটারি

লঞ্চ হল নতুন Samsung Galaxy A9 Pro (2019)। এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। পরিবর্তে ফোনের ডিসপ্লের বাঁ দিকে উপরে ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা। Samsung নতুন এই ডিসপ্লের প্রযুক্তির নাম রেখে Infinity-O ডিসপ্লে। নতুন Samsung Galaxy A9 Pro (2019) ফোনে Infinity-O ডিসপ্লে ছাড়াও থাকছে 6GB RAM আর 128GB স্টোরেজ। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Samsung Galaxy A8s। এবার নাম বদলে দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy A9 Pro (2019) লঞ্চ করল কোম্পানি।

 

আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?

Advertisement

 

Samsung Galaxy A9 Pro (2019) এর দাম

দক্ষিণ কোরিয়ায় Samsung Galaxy A9 Pro (2019) এর দাম 599,500 দক্ষিণ কোরিয় ওন (প্রায় 37,800 টাকা)। তিনটি আলাদা রঙে আগামী 28 ফেব্রুয়ারী থেকে সেই দেশে বিক্রি শুরু হবে নতুন ফোনটি।

 

আরও পড়ুন: ডেলিভারি শুরু করল Amazon রোবট

 

Samsung Galaxy A9 Pro (2019) স্পেসিফিকেশান

Samsung Galaxy A9 Pro (2019) ফোনে থাকছে 19.5:9 ডিসপ্লে, 6GB RAM আর 128GB স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি 3,400 mAh ব্যাটারি।

Advertisement

 

আরও পড়ুন: হু হু করে কমছে iPhone বিক্রি, চাপের মুখে Apple

 

Samsung Galaxy A9 Pro (2019) ফোনের পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় থাকছে 24 মেগাপিক্সেল সেন্সার। সাথে থাকছে একটি 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। সাথে থাকছে একটি 24 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Advertisement

 

 
KEY SPECS
Front Camera 24-megapixel
Rear Camera 24-megapixel + 10-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3400mAh
OS Android
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: , Samsung, Samsung Galaxy A8s
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  2. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  3. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  4. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  5. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  6. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  7. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  8. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  9. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  10. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.