হু হু করে কমছে iPhone বিক্রি, চাপের মুখে Apple

2017 সালের তুলনায় 2018 সালের শেষ ত্রৈমাসিকে মোট 11 শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে। এই সময়ে Apple ও Xiaomi সবথেকে বেশি জমি হারিয়েছে চিনে।

হু হু করে কমছে iPhone বিক্রি, চাপের মুখে Apple

2018 সালে চিনে মোট 3.42 কোটি iPhone বিক্রি করেছিল Apple

হাইলাইট
  • 2017 সালের শেষ ত্রৈমাসিকে চিনে মোট 1.4 কোটি iPhone বিক্রি হয়েছিল
  • 2018 সালের শেষ ত্রৈমাসিকে এই সংখ্যা কমে হয়েছে 1.09 কোটি
  • 2018 সালে চিনে মোট 3.42 কোটি iPhone বিক্রি করেছিল Apple
বিজ্ঞাপন

সম্প্রতি সারা বিশ্বে বিপুল পরিমানে iPhone বিক্রি কমার কারনেই চিন্তার ভাঁজ টিম কুকের কপালে। এই পরিস্থিতি থেকে ঘুড়ে দাঁড়াতে বিশ্বের সবথেকে বড় স্মার্টফোন বাজার চিনে ভালো ব্যবসা করা জরুরি ছিল। 2018 সালের শেষ ত্রৈমাসিকে (অক্টোবর-ডিসেম্বর) চিনে হু হু করে iPhone বিক্রি। সম্প্রতি এই কথা জানিয়েছে এক স্ট্যাটিজি অ্যানালিটিক্স। 2017 সালের প্রথম ত্রৈমাসিকের পরে চিনে এত খারাপ ফল করেনি Apple।

 

2018 সালে রেকর্ড পরিমান স্মার্টফোন বিক্রি করেছে Huawei

 

এই গবেষণা সংস্থা জানিয়েছে 2017 সালের তুলনায় 2018 সালের শেষ ত্রৈমাসিকে মোট 11 শতাংশ স্মার্টফোন বিক্রি কমেছে। এই সময়ে Apple ও Xiaomi সবথেকে বেশি জমি হারিয়েছে চিনে।

 

আরও পড়ুন: কবে ভারতে আসছে Redmi Note 7?

 

china smartphone shipments China smartphone shipments

 

আরও পড়ুন: ডেলিভারি শুরু করল Amazon রোবট

 

2017 সালের শেষ ত্রৈমাসিকে চিনে মোট 1.4 কোটি iPhone বিক্রি হয়েছিল। 2018 সালের শেষ ত্রৈমাসিকে এই সংখ্যা কমে হয়েছে 1.09 কোটি। এছাড়াও 2018 সালে চিনে মোট 3.42 কোটি iPhone বিক্রি করেছিল Apple। তবে 2017 সালে মোট 3.67 কোটি iPhone বিক্রি হয়েছিল প্রতিবেশী দেশে। তাই শুধু 2018 সালের শেষ ত্রৈমাসিকে নয়, গোটা বছরেই iPhone বিক্রি কমেছে চিনে।

 

আরও পড়ুন: পড়াশুনো লাটে উঠেছে বলে PUBG খেলা নিষিদ্ধ হল স্কুলে

 

Apple ছাড়াও 2018 সালে চিনে জমি হারিয়েছে Xiaomi। তবে 2018 সালে সবথেকে বেশি লাভ করেছে Huawei। 2017 সালে চিনে মোট 9.08 কোটি স্মার্টফোন বিক্রি করেছিল Huawei। 2018 সালে সেই সংখ্যাটি বেড়ে হয়েছে 10.51 কোটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »