5G ভেরিয়েন্টে লঞ্চ হবে Samsung Galaxy A90: দেখুন স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 3 অগাস্ট 2019 14:37 IST
হাইলাইট
  • এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট
  • সাথে থাকছে 6GB RAM
  • ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা

Samsung Galaxy A90 5G ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac সাপোর্ট

5G ভেরিয়েন্টে লঞ্চ হবে Galaxy A সিরিজের পরবর্তী স্মার্টফোন। Wifi সার্টিফিকেশন ওয়েবসাইটে Samsung Galaxy A90 ফোন সামনে এল। এই প্রথম Galaxy S আর Galaxy Note ছাড়া অন্য কোন Samsung ফোনে 5G সাপোর্ট থাকছে। ফ্ল্যাগশিপ সিরিজে লঞ্চ না হলেও এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 855 চিপসেট। অন্য কোন মিডরেঞ্জ Exynos অথবা Snapdragon চিপসেটে 5G সাপোর্ট না থাকার কারনেই এই ফোনে ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

আগে Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy A90 5G ফোন দেখা গিয়েছিল। সেখানে সিঙ্গেল কোর টেস্টে 3,458 আর মাল্টি কোর টেস্টে 10,852 স্কোর করেছে এই ফোন। Geekbench ওয়েবসাইটে Samsung Galaxy A90 5G ফোনে 6GB RAM দেখা গিয়েছে। এবার ওয়াই ফাই সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গেল এই ফোনে থাকছে ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac সাপোর্ট। আগে প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে Samsung Galaxy A90 5G ফোনে থাকছে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Wifi সার্টিফিকেশন পেল Samsung Galaxy A90 5G

Samsung Galaxy A90 5G ফোনের পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে একটি 8 মেগাপিক্সেল আর একটি 5 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশন থাকতে পারে। ফোনের ভিতরে থাকবে 4,500 mAh ব্যাটারি আর 45W ফাস্ট চার্জিং।

Advertisement

কবে Samsung Galaxy A90 5G লঞ্চ হবে জানা যায়নি। তবে তুলনামুলক কম দামে এই ফোন লঞ্চ করে চিনা কোম্পানিগুলিকে টেক্কা দিতে চাইছে Samsung।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.