Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 অগাস্ট 2026 14:45 IST
হাইলাইট
  • Samsung Galaxy F70 5G বাজেটের মধ্যে দারুণ ফিচার্সের সঙ্গে এসেছে
  • স্মার্টফোনটি ছয়টি Android OS আপগ্রেড পাবে
  • Samsung Galaxy F70 5G-এ 50MP OIS প্রাইমারি ক্যামেরা আছে

Samsung Galaxy F70 Pro 5G has a triple rear camera system

Photo Credit: Samsung

Samsung Galaxy F70 Pro 5G সপ্তাহের প্রথম দিনেই ভারতে লঞ্চ হয়েছে। এটি মিড-রেঞ্জে আকর্ষণীয় ফিচার্স এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্টের সঙ্গে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি জানিয়েছে যে, তাদের নতুন ফোন ছয় বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাবে। Samsung Galaxy F70 Pro 5G মডেলে 120Hz AMOLED ডিসপ্লে, স্টেরিও স্পিকার, NFC, এবং OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এটি 4K ভিডিও রেকর্ডিং, IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ও মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

Samsung Galaxy F70 Pro 5G দাম

Samsung Galaxy F70 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে 25,999 টাকায়। বেস মডেলে 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। হ্যান্ডসেটের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 29,999 টাকা ও 34,999 টাকা। তবে স্পেশাল অফারে ফোনের বেস মডেল 2,000 টাকা ডিসকাউন্টে কেনা সম্ভব হবে। অর্থাৎ, দাম নেমে আসবে 23,999 টাকায়।

Advertisement

নতুন Samsung ফোন আগস্ট 8 থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এটি সংস্থার অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে বিক্রি হবে। হ্যান্ডসেটটি আলফা ব্ল্যাক ও অরোরা গ্রীন কালার অপশনে উপলব্ধ।

Samsung Galaxy F70 Pro 5G স্পেসিফিকেশন, ফিচার্স

স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।

Galaxy F70 Pro 5G-তে 6.7 ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। ডিভাইসে OneUI 8.5 প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

Advertisement

স্যামসাং-এর নতুন স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি LPDDR5x র‍্যাম ও UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে ইউটিউবে 24 ঘন্টা ভিডিও দেখা যাবে। ফোনে গুগল সার্কেল টু সার্চ, AI ভয়েস ট্র্যান্সক্রিপশন, ডাইরেক্ট ভয়েসমেল, এবং নাও বার-এর মতো বৈশিষ্ট্য আছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  2. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  3. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  4. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  5. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  6. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  7. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
  8. Jio রিচার্জের খরচ কমিয়ে দিল, এখন মাত্র 147 টাকায় আনলিমিটেড
  9. Vivo X500 সিরিজ থেকে Motorola Signature 27, নভেম্বরে ভারতে আসছে একাধিক ফোন
  10. দিওয়ালি সেলে 9,000 টাকার বেশি ছাড় Zeiss ক্যামেরার নতুন Vivo স্মার্টফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.