Samsung Galaxy F70 Pro 5G ভারতে ট্রিপল রিয়ার ক্যামেরা, 6,000mAh ব্যাটারি, ও Snapdragon 6 Gen 3 চিপসেটের সঙ্গে লঞ্চ হয়েছে।
Photo Credit: Samsung
Samsung Galaxy F70 Pro 5G has a triple rear camera system
Samsung Galaxy F70 Pro 5G সপ্তাহের প্রথম দিনেই ভারতে লঞ্চ হয়েছে। এটি মিড-রেঞ্জে আকর্ষণীয় ফিচার্স এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্টের সঙ্গে এসেছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি জানিয়েছে যে, তাদের নতুন ফোন ছয় বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড ও সিকিউরিটি আপডেট পাবে। Samsung Galaxy F70 Pro 5G মডেলে 120Hz AMOLED ডিসপ্লে, স্টেরিও স্পিকার, NFC, এবং OIS প্রযুক্তির 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এটি 4K ভিডিও রেকর্ডিং, IP64 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং, ও মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করে। দাম ও খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Samsung Galaxy F70 Pro 5G ভারতে লঞ্চ হয়েছে 25,999 টাকায়। বেস মডেলে 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ আছে। হ্যান্ডসেটের 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 29,999 টাকা ও 34,999 টাকা। তবে স্পেশাল অফারে ফোনের বেস মডেল 2,000 টাকা ডিসকাউন্টে কেনা সম্ভব হবে। অর্থাৎ, দাম নেমে আসবে 23,999 টাকায়।
নতুন Samsung ফোন আগস্ট 8 থেকে কেনার জন্য উপলব্ধ হবে। এটি সংস্থার অনলাইন স্টোর এবং ফ্লিপকার্টে বিক্রি হবে। হ্যান্ডসেটটি আলফা ব্ল্যাক ও অরোরা গ্রীন কালার অপশনে উপলব্ধ।
স্যামসাং গ্যালাক্সি এফ70 প্রো 5G ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়ে সজ্জিত। এটি f/1.8 অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, f/2.2 অ্যাপারচার ও 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউযুক্ত 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।
Galaxy F70 Pro 5G-তে 6.7 ইঞ্চি পাঞ্চ-হোল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), এবং 1,400 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন আছে। ডিভাইসে OneUI 8.5 প্রি-ইনস্টল করা থাকছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।
স্যামসাং-এর নতুন স্মার্টফোন Snapdragon 6 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। এটি LPDDR5x র্যাম ও UFS 3.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। এতে 6,000mAh ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল চার্জে ইউটিউবে 24 ঘন্টা ভিডিও দেখা যাবে। ফোনে গুগল সার্কেল টু সার্চ, AI ভয়েস ট্র্যান্সক্রিপশন, ডাইরেক্ট ভয়েসমেল, এবং নাও বার-এর মতো বৈশিষ্ট্য আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
iPhone 18 Pro, iPhone 18 Pro Max Sale Today: India Price, Offers, and Everything Else You Need to Know