আগামী মাসে লঞ্চ হবে Samsung Galaxy Note 10

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2019 16:27 IST
হাইলাইট
  • 7 অগাস্ট লঞ্চ হবে Samsung Galaxy Note 10
  • নিউ ইয়র্কে এই ফোন লঞ্চ হবে
  • Galaxy Note 10 ফোনের সাথে থাকছে S Pen

অগাস্ট মাসে লঞ্চ হবে Samsung Galaxy Note 10

Galaxy Note 10 ফোন লঞ্চের দিন ঘোষনা করল Samsung। 7 অগাস্ট নিউ ইয়র্ক শহরে এক ইভেন্টে লঞ্চ হবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম অফিসে Galaxy Note 10 লঞ্চ ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে Samsung। এই সাথেই নতুন ফোনের একটি টিজার প্রকাশিত হয়েছে। সেখানে একটি স্টাইলাস আর একটি ক্যামেরা দেখা গিয়েছে। Galaxy Note 10 এর সাথেই একই দিনে লঞ্চ হতে পারে Galaxy Note 10+ আর Galaxy Note 10 5G।

7 আগস্ট নিউ ইয়র্কে স্থানীয় সময় বিকাল 4 টেয় (ভারতীয় সময় 8 অগাস্ট রাত 1 টা 30 মিনিট) Samsung Galaxy Note 10 লঞ্চ ইভেন্ট শুরু হবে।

ইতিমধ্যেই নতুন  ডিজাইনের S Pen সহ একটয়ি টিজার ভিডিও প্রকাশ করেছে Samsung। এই ফোনে থাকছে Infinity-O ডিসপ্লে। তবে ডিসপ্লের মাঝে থাকছে সেলফি ক্যামেরা।

এই প্রথম একাধিক ডিসপ্লে সাইজে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy Note সিরিজ। এই বছর দুটি ডিসপ্লে সাইজে লঞ্চ হবে Samsung Galaxy Note 10 সিরিজের ফোনগুলি। একটি ফোনের নাম হবে Galaxy Note 10। অন্য ফোনটি Galaxy Note 10+ নামে লঞ্চ হতে পারে। পরের ফোনে থাকবে তুলনামুলক বড় ডিসপ্লে।

Galaxy Note 10 এর সাথেই Galaxy Note 10+ লঞ্চ করতে পারে Samsung
ছবি: YouTube/ TechTalkTV

Advertisement

সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছিল এই ফোনে থাকছে আগের থেকে বড় ব্যাটারি। বিশাল ব্যাটারির সাথেই Galaxy Note 10 ফোনে থাকবে 45W বা তার বেশি ক্ষমতার ফাস্ট চার্জ সাপোর্ট। এর ফলে জলদি এই ফোনের বিশাল ব্যাটারি চার্জ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO Neo 12 তাক লাগানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, 185Hz স্ক্রিন, কুলিং ফ্যান, 9,000mAh ব্যাটারি
  2. ChatGPT থেকেই ইমেল পড়া, লেখা, ও পাঠানোর সুবিধা পাবে Apple iCloud ব্যবহারকারীরা
  3. Motorola Signature 27 ভারতে আসছে নভেম্বরে, স্মার্টফোন মার্কেটে ঝড় তুলবে
  4. iPhone 18e: আসছে অ্যাপলের বাজেট আইফোন, 24MP ফ্রন্ট ক্যামেরা ও 9GB র‍্যাম থাকতে পারে
  5. Redmi K100 লঞ্চ হল 165Hz OLED ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি,ও 50MP ক্যামেরার সঙ্গে
  6. Moto G47 Power লঞ্চ হল, 108MP ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি আছে
  7. OLED ডিসপ্লের সঙ্গে প্রথম MacBook Pro লঞ্চ করল Apple, দাম জেনে নিন
  8. OpenAI আনল নতুন AI মডেল GPT-6.1 Terra, লেখালিখি থেকে কোডিং সবেতেই পারদর্শী
  9. শুধু রিলস নয়, এবার ইনস্টাগ্রামে আসছে ইউটিউবের মতো বড় ভিডিও আপলোডের সুবিধা
  10. Free Fire India: ভারতে ফিরছে ফ্রি ফায়ার, কাল থেকেই ডাউনলোড করে খেলা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.