কবে শুরু হচ্ছে Samsung Galaxy Note 10 Lite প্রি-বুকিং?

ভারতে লঞ্চের আগেই সম্প্রতি Samsung Galaxy Note 10 Lite ফোনের দাম প্রকাশ্যে এসেছিল। গত সপ্তাহে গোটা বিশ্বের সামনে এই ফোন নিয়ে এসেছিল Samsung।

কবে শুরু হচ্ছে Samsung Galaxy Note 10 Lite প্রি-বুকিং?

Samsung Galaxy Note 10 Lite ফোনে থাকছে S Pen সাপোর্ট

হাইলাইট
  • Samsung Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি 12MP ক্যামেরা থাকছে
  • 6GB ও 8GB RAM ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে
  • 35,990 টাকা থেকে Samsung Galaxy Note 10 Lite ফোনের দাম শুরু হতে পারে
বিজ্ঞাপন

ভারতে লঞ্চের আগেই সম্প্রতি Samsung Galaxy Note 10 Lite ফোনের দাম প্রকাশ্যে এসেছিল। গত সপ্তাহে গোটা বিশ্বের সামনে এই ফোন নিয়ে এসেছিল Samsung। শোনা যাচ্ছে আগামী সপ্তাহে ভারতে এই ফোনের প্রি-বুকিং শুরু হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বিক্রি। Samsung Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। থাকছে তিনটি 12 মেগাপিক্সেল ক্যামেরা, হোল-পাঞ্চ ডিসপ্লে আর ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ভারতে 35,990 টাকা থেকে Samsung Galaxy Note 10 Lite ফোনের দাম শুরু হতে পারে।

সম্প্রতি 91Mobiles ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 35,990 টাকা থেকে Samsung Galaxy Note 10 Lite ফোনের দাম শুরু হতে পারে। বেস ভেরিয়েন্টে থাকবে 6GB RAM। 8GB RAM সব Galaxy Note 10 Lite কিনতে 39,990 টাকা খরচ হতে পারে।

Samsung Galaxy Note 10 Lite স্পেসিফিকেশন

Samsung Galaxy Note 10 Lite ফোনে থাকছে একটি 6.7 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 10nm Exynos 9810 অক্টা-কোর প্রসেসর। সাথে থাকছে 8GB RAM আর 128GB স্টোরেজ।

Galaxy Note 10 Lite ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই তিনটি ক্যামেরাতেই 12 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার হয়েছে। একটি প্রাইমারি ক্যামেরা ছাড়াও থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে একটি 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Galaxy Note 10 Lite ফোনে থাকছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে 128GB স্টোরেজ থাকলেও 1TB মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করবে। Galaxy Note 10 Lite এর ওজন 199 গ্রাম।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Variants
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Vivid display
  • Bundled fast charger
  • Good battery life
  • S Pen stylus
  • Bad
  • Dated processor
  • Lacks IP rating
  • Low-light video could be better
Display 6.70-inch
Processor 2.7GHz octa-core
Front Camera 32-megapixel
Rear Camera 12-megapixel + 12-megapixel + 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. রেকর্ড-ব্রেকিং 11,000mAh ব্যাটারির সঙ্গে Honor X80 Pro Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  2. BSNL-এর 51 টাকায় 28 দিন যতখুশি ফোন ও 56GB ডেটার অফার শেষ হচ্ছে, রিচার্জ করেছেন?
  3. 200MP ট্রিপল ক্যামেরার Oppo Reno 16 সিরিজ ভারতে কবে আসছে? ফাঁস তারিখ
  4. AI প্রযুক্তির নতুন ঠিকানা কলকাতা, TCS ভারতের প্রথম Oracle AI Data Platform Lab খুলল সল্টলেকে
  5. OnePlus Nord Buds 4: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড আসছে ভারতে, প্রকাশ্যে এল প্রথম ঝলক
  6. 50MP ট্রিপল ক্যামেরার সঙ্গে Samsung Galaxy A27 5G হাজির, 6 বছর Android আপডেট পাওয়া যাবে
  7. 11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে
  8. Oppo Reno 16 সিরিজের ইউরোপীয় দাম ফাঁস হল, 200MP ট্রিপল ক্যামেরা থাকতে পারে
  9. Moto G Max: ক্যামেরা 200 মেগাপিক্সেল, জল-কাদাও পারবে না মোটোরোলার নতুন ফোনে ক্ষতি করতে
  10. Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »