কবে লঞ্চ হবে নতুন Samsung Galaxy Note 9?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুন 2018 18:42 IST
হাইলাইট
  • আগামী 9 আগস্ট লঞ্চ হবে নতুন Galaxy Note 9
  • বিশ্বের স্মার্টফোন বাজারে 23% দখল স্যামসাং এর
  • ফ্যাবলেট লাইনআপের প্রথম ফোন ছিল Galaxy Note

Samsung Galaxy Note 8 (Representational)

আগামী 9 আগস্ট লঞ্চ হবে নতুন Galaxy Note 9। নিজেদের প্রিমিয়াম Note সিরিজে এবার ক্যামেরা আপডেটে সিদ্ধান্ত নিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। সম্প্রতি এক বিস্বস্ত সূত্রে এই খবর জানা গিয়েছে।
 
নতুন এই মডেলের নাম হবে Galaxy Note 9। গত বছরের Galaxy Note 8 এর মতোই দেখতে হবে নতুন এই ফোনটি। কিন্তু ফোনের ভিতরে নতুন আপগ্রেডেরড প্রসেসার থাকবে বলে জানা গিয়েছে। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে নিউ ইয়র্কে “আনপ্যাকড” ইভেন্টে এই প্রোডাক্ট লঞ্চ করবে স্যামসাগ। সত বছরেও একই সময়ে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। আর সেই ইভেন্টের লঞ্চ হয়েছিল কোম্পানির প্রিমিয়াম নোট সিরিজের লেটেস্ট ফোন Galaxy Note 8। যদিও এই পরিকল্পনা পরে বদল হতে পারে বলেও জানানো হয়েছে একই সূত্রে। তবে স্যামসাং এর তরফে এই ব্যাপারে কোন মন্তব্য করতে আস্বীকার করা হয়েছে।
 
2018 সালের প্রথম তিন মাসে বিশ্বের স্মার্টফোন বাজারে 23% দখল ছিল স্যামসাং এর। যেখানে অ্যাপেল এর মার্কেট শেয়ার 16%। এই বছরের শুরুতেই স্যামসাং লঞ্চ করেছিল নিজেদের ফ্ল্যাগশিপ Galaxy S9। গ্রাহকদের মধ্যে ভালোই সাড়া ফেলেছিল এই ফোন।
 
ফ্যাবলেট লাইনআপের প্রথম ফোন ছিল Galaxy Note। আর তখন থেকেই যাঁরা বড় স্ক্রিনের ফোন ব্যাবহার পছন্দ করেন সেই গ্রাহকদের সবথেকে পছন্দের Galaxy Note সিরিজ। 2014 সাল থেকে iPhone 6 Plus এর হাত ধরে বড় স্ক্রিনের ফোন বানানো শুরু করেছে অ্যাপেল। এই বছরের শেষে নিজেদের সবথেকে বড় ফোন লঞ্চের পরিকল্পনা করছে আমেরিকার কোম্পানিটি। শোনা যাচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে এই ফোনে। যদিও এই ফোন দেখতে খানিকটা iPhone X এর মতোই হবে বলে জানা গিয়েছে।
 
অন্যদিকে নিজেদের ডিজিটাল অ্যাসিসিটেন্ট বিক্সবি ব্যাবহারব করে স্মার্ট স্পিকার বানানোর পরিকল্পনা করছে স্যামসাং। অ্যামাজনের ইকো, গগুল হোম ও অ্যাপেল এর হোমপডের সাথে বাজারে টিকে থাকতেই এই প্রোডাক্ট লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। সম্প্রতি ব্লুমবার্গের এক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Versatile S Pen
  • Good display and sound quality
  • Very good cameras
  • Bad
  • Heavy and bulky
  • Screen reflections are unavoidable
 
KEY SPECS
Display 6.40-inch
Processor Samsung Exynos 9810
Front Camera 8-megapixel
Rear Camera 12-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1
Resolution 1440x2960 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Samsung Galaxy Note 9, Galaxy Note 9, Samsung
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  2. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  3. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  4. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  5. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  6. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
  7. Lenovo দুর্ধর্ষ ট্যাব আনল ভারতে, 13 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারি, ও চারটি স্পিকার রয়েছে
  8. রাউটারের উপর কয়েন রাখলে WiFi স্পিড কি বাড়ে? সত্যিটা জানলে চমকে যাবেন
  9. Redmi সস্তায় 7,600mAh ব্যাটারি ও 9.7 ইঞ্চি ডিসপ্লে সহ নয়া ট্যাব বাজারে আনল, দাম কত
  10. Poco C81 Pro খুব সস্তায় বিশাল স্ক্রিন ও ব্যাটারির সাথে লঞ্চ হল, 19 ঘন্টা নন-স্টপ ভিডিও দেখা যাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.