Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 26 অগাস্ট 2026 21:58 IST
হাইলাইট
  • Samsung Galaxy Quantum 7 ছয়টি Android OS আপগ্রেড পাবে
  • এই ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে
  • Samsung Galaxy Quantum 7 অক্টা-কোর Exynos 1680 প্রসেসর দ্বারা চালিত

Samsung Galaxy Quantum 7 gets a triple rear camera setup

Photo Credit: Samsung

Samsung তাদের Galaxy Quantum সিরিজের অধীনে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Galaxy Quantum 7। এটি দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির Awesome Intelligence ফিচার্সের সঙ্গে এসেছে। যার মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, এআই ইরেজার, বেস্ট ফেস ও এডিট সাজেশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল। সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রে বড় দাবি করছে কোম্পানি। ছয়টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড ও 2032 সাল পর্যন্ত সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে Samsung। নতুন Galaxy Quantum 7 মডেলে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, IP68 রেটিং, এবং 8 জিবি পর্যন্ত র‍্যাম রয়েছে।

Samsung Galaxy Quantum 7 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি কোয়ান্টাম 7 ফোনের সামনে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি FHD+ রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসে IP68 স্তরের ডাস্ট ও ওয়াটার প্রোটেকশন রেটিং আছে। হ্যান্ডসেটে Android অপারেটিং সিস্টেম ভিত্তিক One UI 8.5 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা থাকছে।

Advertisement

স্যামসাং-এর এই ফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং 5 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে। উভয় ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

এছাড়াও, এই ফোন উন্নত ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে কম আলোয় পরিষ্কার এবং স্পষ্ট ছবি তুলতে পারবে। Samsung Galaxy Quantum 7 অক্টা-কোর Exynos 1680 প্রসেসরে (4 ন্যানোমিটার) রান করে, যা প্রধানত মিড-রেঞ্জ ফোনের জন্য তৈরি। এটি 8 জিবি র‍্যাম এবং 128 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত।

Samsung Galaxy Quantum 7 মডেলে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।স্মার্টফোনটি 6.9 মিমি পুরু। সংস্থার দাবি, এটি এখনও পর্যন্ত Galaxy Quantum সিরিজের সবচেয়ে পাতলা হ্যান্ডসেট। রিপোর্ট অনুসারে, এটি Galaxy A57 5G-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এসেছে। দুই ফোনে একইরকম স্পেসিফিকেশন আছে।

Advertisement

Samsung Galaxy Quantum 7 দাম

Samsung Galaxy Quantum 7 দক্ষিণ কোরিয়াতে রিলিজ হয়েছে। সেখানে দাম রাখা হয়েছে 7,17,000 সাউথ কোরিয়ান ওন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 43,375 টাকার সমান। এটি Galaxy Quantum সিরিজের আগের মডেলগুলির মধ্যে শুধুমাত্র সংস্থার হোম মার্কেটে উপলব্ধ থাকবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লের Realme 5G স্মার্টফোন বিক্রি হচ্ছে সস্তায়
  2. Alexa+ ভারতে লঞ্চ হল, চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেবে Amazon-এর AI
  3. 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Realme ফোনের দাম 2,500 টাকা কমল
  4. Oppo K14 Lite মাত্র 16,999 টাকায় লঞ্চ হল ভারতে, সমস্ত ফিচার্স জেনে নিন
  5. পুজোর আগে Jio-র বড় উপহার, ফ্রি-তে 4,000 টাকার এই স্পেশাল সাবস্ক্রিপশন
  6. অপেক্ষার অবসান, Flipkart Big Billion Days 2026 সেলের তারিখ অফিশিয়ালি ঘোষণা হল
  7. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  8. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  9. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  10. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.