লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy S11e ফোনের বিভিন্ন ফিচার

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 নভেম্বর 2019 13:35 IST
হাইলাইট
  • Samsung Galaxy S11e renders show triple rear cameras
  • It packs a centrally-positioned hole-punch akin to the Galaxy S11
  • The upcoming Samsung phone will feature a curved display

Galaxy S11e ফোনে কার্ভড ডিসপ্লে ব্যবহার করবে Samsung

Photo Credit: Pricebaba x @OnLeaks

2020 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হবে Samsung Galaxy S11e। ইতিমধ্যেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসতে শুরু করেছে। সম্প্রতি Samsung Galaxy S11 ফোনের ছবি সামনে এসেছিল। এবার এই সিরিজের তুলনামূলক কম দামের স্মার্টফোন Galaxy S11e ফোনের একাধিক গুরুত্বপূর্ণ ফিচার সামনে এল। চলতি বছর লঞ্চ হওয়া Galaxy S10e ফোনের উত্তরসূরি Galaxy S11e ফোনের পিছনে একটি বড় ক্যামেরা মডিউল থাকছে। সেখানে তিনটি ক্যামেরা ব্যবহার করেছে Samsung। এই ফোনে থাকছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। Galaxy S10r ফোলে ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার হলেও Galaxy S11e ফোনে থাকতে পারে কার্ভড ডিসপ্লে।

সম্প্রতি @OnLeaks এর সাথে হাত মিলিয়ে PriceBaba ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে Samsung Galaxy S11e ফোনের একটি রেন্ডার ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওতে সব দিন থেকে এই স্মার্টফোনটি দেখা গিয়েছে। এর সাথেই Samsung Galaxy S11e ফোন সম্পর্কে একাধিক নতুন তথ্য সামনে এসেছে।

Samsung Galaxy S11e ফোনের সামনে একটি কার্ভড ডিসপ্লে থাকবে। 6.3 ইঞ্চি এই ডিসপ্লের মাঝে পাঞ্চ হোলের নীচে একটি সেলফি ক্যামেরা থাকবে। ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা ও একটি এলইডি ফ্ল্যাশ। সম্প্রতি Galaxy A51 আর Galaxy A71 এর ছবিতে একই ধরনের ক্যামেরা মডিউল দেখা গিয়েছিল।

Advertisement

Samsung Galaxy S10e ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার হলেও Galaxy S11e ফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এই ফোনের ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন। ফোনের নীচে থাকছে একটি USB Type-C পোর্ট। Galaxy S11e ফোন থেকে 3.5 মিমি হেডফোন জ্যাক বাদ গিয়েছে।

Galaxy S11e ফোনে থাকতে পারে একটি Exynos 990 চিপসেট। সাথে থাকবে 6GB RAM আর 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।

Advertisement

আরও পড়ুন:

Xiaomi কে ঘায়েল করতে শীঘ্রই বাজারে আসছে Samsung Galaxy A51

Redmi K30 কে টেক্কা দিতে শীঘ্রই লঞ্চ হবে Realme X50

Advertisement

সামনে এল ডিজাইন, এটাই নতুন OnePlus 8 Pro?
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.