Amazon-এর ধামাকা অফার, 43,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে ডুয়াল স্ক্রিনের Samsung ফোন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 6 জানুয়ারী 2026 22:25 IST
হাইলাইট
  • Samsung Galaxy Z Flip 6 এখন 43,000 টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে
  • এই ফ্লিপ-ফোল্ড ফোন 2024 সালের জুলাইতে ভারতে লঞ্চ হয়েছিল
  • সংস্থা নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে অতিরিক্ত ছাড় অফার করছে

Samsung Galaxy Z Flip 6 features a 3.4-inch cover screen

Photo Credit: Samsung

2026 সালের শুরুতেই স্মার্টফোনের দাম বাড়তে শুরু করেছে। কিন্তু বেশ কিছু পুরনো ফ্ল্যাগশিপ মডেলে এর সম্পূর্ণ উলটপুরাণ ঘটছে। স্টক খালি করার লক্ষ্যে মোটা অঙ্কের ডিসকাউন্ট দিচ্ছে নির্মাতারা। Samsung Galaxy Z Flip 6 তেমনই একটি প্রিমিয়াম হ্যান্ডসেট। এটি 2024 সালের জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এখন শুনলে অবাক হবেন যে স্মার্টফোনটি বিক্রি হচ্ছ 43,000 টাকার বেশি ছাড়ে। ফোনের লঞ্চ প্রাইসের থেকে এতটাই কম দামে পাওয়া যাচ্ছে। ফলে ক্ল্যামশেল ডিজাইনের এই ফ্লিপ-ফোল্ড মোবাইল হতে পারে সেরা অপশন। এতে প্রাইমারি ডিসপ্লের পাশাপাশি বাইরেও একটি স্ক্রিন রয়েছে। চলুন ফোনটির অফারটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Z Flip 6 কিনুন 43,000 টাকা ডিসকাউন্টে

Samsung Galaxy Z Flip 6 ভারতে 1,09,99 টাকায় লঞ্চ হয়েছিল। এটি 12 জিবি র‍্যাম এবং 256 জিবি অনবোর্ড স্টোরেজ ভার্সনের দাম ছিল। বর্তমানে এই মডেলটি অ্যামাজনে 66,880 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ সরাসরি 43,320 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,006 টাকা ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।

ই-কমার্স প্ল্যাটফর্মটির লিস্টিং অনুসারে, HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একটি EMI অফার রয়েছে। ছয় মাসের মাসিক কিস্তিতে নিলে 3,250 টাকা সাশ্রয় করার সুযোগ পাওয়া যাবে। প্রতি মাসে 11,137 টাকা কিস্তি দিতে হবে৷ ফলে সুদ বাবদ যে টাকা অতিরিক্ত খরচ হত, তার পুরোটাই ডিসকাউন্ট হিসেবে দেওয়া হচ্ছে। ফোল্ডেবল হ্যান্ডসেটটি সিলভার শ্যাডো, মিন্ট, এবং ব্লু কালারে উপলব্ধ।

স্পেসিফিকেশন ও ফিচার্সের কথা বললে, Samsung Galaxy Z Flip 6-এর ভিতরে 6.7 ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড 2X প্যানেল আছে, যা 120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে। কভার স্ক্রিনেও 3.4 ইঞ্চি অ্যামোলেড প্যানেল ব্যবহার করেছে। এটি ফ্ল্যাগশিপ Snapdragn 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত। ডিভাইসটি সাতটি মেজর Android OS আপগ্রেড (Android 21 পর্যন্ত) ও সাত বছর সিকিউরিটি আপডেট পাবে। ফোনটি 4,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে যা 25W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। 

ছবি ও ভিডিও তোলার জন্য স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 6-এর পিছনে ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে — f/1.8 অ্যাপারচার, ডুয়াল পিক্সেল অটোফোকাস, ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 123 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি 12 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও তোলার জন্য, ভিতরে 10 মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে। কভার ডিসপ্লে থাকায় বাইরের 50 মেগাপিক্সেল ক্যামেরা সেলফি তোলার জন্য ব্যবহার করা যেতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Base 12GB RAM
  • Improved primary camera
  • Useful AI features
  • 7 years of software support
  • Bad
  • Expensive
  • Cover screen still has limited controls
  • Average battery life
  • Wired charging is still locked at 25W
 
KEY SPECS
Display (Primary) 6.70-inch
Cover Display 3.40-inch
Cover Resolution 720x748 pixels
Processor Snapdragon 8 Gen 3
Front Camera 10-megapixel
Rear Camera 50-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4000mAh
OS Android 14
Resolution 1080x2640 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  2. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  3. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  4. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
  5. Motorola Edge 70 Pro+ ভারতে 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Flipkart দুর্দান্ত অফার নিয়ে হাজির, শপিং করলে মিলবে Netflix-এর ফ্রি সাবস্ক্রিপশন
  7. ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
  8. Realme P4R 5G লঞ্চ হচ্ছে 10 জুন, 8,000mAh মনস্টার ব্যাটারি ও 50MP AI ক্যামেরা থাকবে
  9. WhatsApp: অচেনা নম্বর থেকে মেসেজ ও লিঙ্ক পাচ্ছেন? প্রতারণার গন্ধ পেলেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
  10. Lava Bold N2 5G: চীনা ব্র্যান্ডদের থেকে সস্তায় 5G ফোন আনল লাভা, রয়েছে উন্নত ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.