Samsung লঞ্চ করল Galaxy Forever প্রোগ্রাম, ফোন ফেরত দিলে পাবেন 55% পর্যন্ত দাম

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 অগাস্ট 2026 20:34 IST
হাইলাইট
  • Samsung Galaxy Forever প্রোগ্রাম 24 মাস নো-কস্ট EMI অফার করবে
  • ক্রেতারা ইনভয়েস ভ্যালুর উপর সর্বোচ্চ 55 শতাংশ বাইব্যাক ভ্যালু পেতে পারেন
  • এই প্রোগ্রামে Samsung Care+ প্রোটেকশন প্ল্যান নিখরচায় অর্ন্তভুক্ত থাকবে

Samsung Galaxy Z Fold 8 starts at Rs. 1,79,999 for the base model

Photo Credit: Samsung

Samsung Galaxy Z Fold 8 সিরিজ জুলাইয়ে ভারতে লঞ্চ হয়েছে। দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এখন ভারতীয় ক্রেতাদের জন্য Galaxy Forever নামে নতুন প্রোগ্রাম ঘোষণা করেছে। এটি 24 মাস বিনা সুদে (নো-কস্ট) EMI, Samsung Care+ প্রোটেকশন প্ল্যান, ও ফোনের ইনভয়েস দামের 55 শতাংশ পর্যন্ত নিশ্চিত বাইব্যাক ভ্যালু অফার করবে। Galaxy Z Fold 8 বা Galaxy Z Fold 8 Ultra কিনলে গ্রাহকরা 10 মাস পূর্ণ করার পর ফোন ফেরত দেওয়ার সুযোগ পাবেন। Samsung প্রোগ্রামটি মূলত তরুণ ক্রেতাদের লক্ষ্য করে লঞ্চ করেছে।

Samsung Galaxy Forever প্রোগ্রামের সুবিধা

গ্যালাক্সি ফরেভার প্রোগ্রামের অধীনে Galaxy Z Fold 8-এর জন্য মাসে মোট 8,584 টাকা দিতে হবে। এর মধ্যে কিস্তি বাবদ 7,500 টাকা ও প্রোগ্রাম ফি-র জন্য 1,084 টাকা অর্ন্তভুক্ত আছে। Galaxy Z Fold 8 Ultra মডেলের জন্য মাসে মোট 9,417 টাকা খরচ করতে হবে। এর মধ্যে 8,834 টাকা কিস্তি এবং 1,083 টাকা প্রোগ্রাম ফি ধরা আছে। সংস্থা 24 মাস পর্যন্ত নো-কস্ট EMI অপশন অফার করছে।

Advertisement

গ্যালাক্সি ফরেভার প্রোগ্রামের আরেকটি বড় সুবিধা হল অ্যাসিওরড বাইব্যাক। যার অধীনে ক্রেতারা ইনভয়েস ভ্যালুর উপর সর্বোচ্চ 55 শতাংশ বাইব্যাক ভ্যালু পেতে পারেন। তবে কত টাকা ফেরত পাওয়া যাবে, তা কত মাসের মধ্যে রিটার্ন বা আপগ্রেড করা হচ্ছে তার উপর নির্ভর করছে।

স্যামসাং জানিয়েছে যে, গ্যালাক্সি জেড ফোল্ড 8 বা গ্যালাক্সি জেড ফোল্ড 8 আল্ট্রা কেনার 10 মাস পূর্ণ হওয়ার পর বাইব্যাকের সুবিধা মিলবে। 10 থেকে 11 মাসের মধ্যে ফেরত দিলে ইনভয়েস ভ্যালুর 55 শতাংশ ফেরত পাওয়া যাবে। ফোন ফেরত দেওয়ার সময় যত বাড়বে, তত টাকা পাওয়ার অঙ্ক কমতে থাকবে।

ফোনগুলি 12তম থেকে 13তম মাসের মধ্যে ফেরত দিলে 50 শতাংশ পর্যন্ত দাম পাওয়া যাবে। 14তম থেকে 18তম মাস ও 19তম থেকে 25তম মাসের মধ্যে ফেরত দিলে বাইব্যাক ভালু কমে যথাক্রমে 45 শতাংশ ও 40 শতাংশ হবে। ব্যবহারকারীদের Samsung Care+ প্রোটেকশন প্ল্যান আলাদাভাবে কিনতে হবে না। নতুন প্রোগ্রামের অধীনে অ্যাক্সিডেন্টাল ড্যামেজ ও লিকুইড ড্যামেজের মতো সমস্যা কভার করা থাকবে।

Advertisement

উল্লেখ্য, ওয়াইড ফোল্ডেবল ডিজাইনের Samsung Galaxy Z Fold 8 ভারতে 1,79,999 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে।12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজের দাম যথাক্রমে 1,99,999 টাকা এবং 2,39,999 টাকা। 

অন্য দিকে, Samsung Galaxy Z Fold 8 Ultra-র 12 জিবি + 256 জিবি মডেলের দাম 1,99,999 টাকা। 12 জিবি র‍্যাম ও 512 জিবি স্টোরেজ এবং 16 জিবি র‍্যাম ও 1 টিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 2,19,999 টাকা ও 2,59,999 টাকা।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • New passport-style form factor is very likeable
  • Useful cover screen which is bright enough and the aspect ratio is great for social media
  • 4:3 main display is excellent
  • Lightweight and solid design
  • IP48 rating
  • Decent cameras
  • Battery life is good enough
  • Bad
  • Expensive
  • No telephoto sensor at this price
  • Loudspeakers could have been better
  • Still needs better app optimisation
 
KEY SPECS
Display (Primary) 7.60-inch
Cover Display 5.50-inch
Cover Resolution 1248x1972 pixels
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 4800mAh
OS Android 17
Resolution 2448x1848 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Refined hinge and in-hand feel
  • Much improved crease
  • Anti-reflective coating
  • Flagship-level performance
  • 45W wired fast charging support
  • 7 years of OS updates and security patches
  • Solid primary sensor and upgraded ultrawide sensor
  • Bad
  • Expensive
  • Telephoto sensor could have been better
  • Doesn't feel Ultra compared to Fold 7
  • Battery life could have been better
  • Not the best loudspeakers in the segment
 
KEY SPECS
Display (Primary) 8.00-inch
Cover Display 6.50-inch
Cover Resolution 1080x2520 pixels
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 10-megapixel + 10-megapixel
Rear Camera 200-megapixel + 50-megapixel + 10-megapixel
RAM 12GB, 16GB
Storage 256GB, 512GB, 1TB
Battery Capacity 5000mAh
OS Android 17
Resolution 2256x2504 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  2. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  3. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  4. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  5. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  6. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  7. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  8. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  9. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  10. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.