চাইনিজ ব্র্যান্ডদের টেক্কা দিতে Sony লঞ্চ করবে দুই নতুন Xperia স্মার্টফোন, দেখা গেল IMEI ডেটাবেসে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ফেব্রুয়ারি 2026 09:31 IST
হাইলাইট
  • Xperia 1 VIII ও Xperia 10 VIII গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে
  • Xperia 1 VIII মডেলে Snapdragon 8 Elite Gen 5 চিপসেট থাকতে পারে
  • দুই ফোন 2026 সালে একসাথে বাজারে আসতে পারে

Sony Xperia 1 VIII expected as successor to Sony Xperia 1 VII (pictured)

Photo Credit: Sony

বাজারে যখন নোকিয়া এবং ব্ল্যাকবেরিদের দাপট, সেই সময় Sony Ericsson এর নামও শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতাদের তালিকায় ছিল। দুই সংস্থার জুটি বহু বছর আগে ভেঙে গেলেও, Sony তাদের Xperia সিরিজের অধীনে এখনও নতুন স্মার্টফোন লঞ্চ জারি রেখেছে। তবে সেগুলি বেশিরভাগ জাপানের মার্কেটে সীমাবদ্ধ। কিন্তু জল্পনা শোনা যাচ্ছে যে, নতুন Sony Xperia স্মার্টফোন এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রিলিজ হতে পারে। Sony Xperia 1 VIII এবং Sony Xperia 10 VIII মডেলের দুই নতুন জেনারেশন ফোন বাজারে আসার কথা জানা গিয়েছে। Xperia 1 VIII ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে রান করতে পারে।

Sony Xperia 1 VIII ও Xperia 10 VIII গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে

জাপানের একটি ওয়েবসাইট থেকে ফাঁস হওয়া তথ্য অনুসারে, দু'টি Sony Xperia মোবাইল ফোন বেশ কয়েকটি কোডের সাথে IMEI ডেটাবেসে দেখা গিয়েছে। দাবি করা হয়েছে যে, XQ-GH প্রিফিক্স বা উপসর্গ মিড রেঞ্জ Sony Xperia 10 VIII মডেলের হওয়ার সম্ভাবনা। অন্য দিকে, XQ-GE প্রিফিক্স ফ্ল্যাগশিপ Xperia 1 VIII স্মার্টফোনের হতে পারে।

একাধিক কোডের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে, Sony Xperia 1 VIII ও Xperia 10 VIII শুধুমাত্র জাপান নয়, ইউরোপ এবং এশিয়ার মার্কেটেও রিলিজ হতে পারে। সার্টিফিকেশন লিস্টিং থেকে স্পেসিফিকেশন কিংবা ফিচার্স সম্পর্কে কিছু জানা যায়নি। তবে রিপোর্ট বলছে Sony Xperia 1 VIII পাওয়ারফুল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ব্যবহার করবে।
 
Sony Xperia 1 VIII গত বছর মে মাসে লঞ্চ হওয়া Xperia 1 VII এর আপগ্রেড ভার্সন হিসেবে আসবে। পূর্বসূরী মডেলের স্পেসিফিকেশনের কথা বললে, এটি 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত 6.5 ইঞ্চি FHD+ LTPO ডিসপ্লের সাথে এসেছে। ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর দ্বারা পরিচালিত। এর সাথে 12 জিবি + 512 জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি। এটি 30W ওয়্যার্ড, 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।

ছবি ও ভিডিও তোলার জন্য, ডিভাইসটি Zeiss অপটিক্স যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেল (f/3.5) টেলিফটো ক্যামেরা, ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। সামনের এবং পিছনের ক্যামেরা 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find N6 চমকে দিয়ে হাফ ডজন ক্যামেরার সাথে লঞ্চ হল, কাঁপাবে বাজার
  2. Poco X8 Pro ও X8 Pro Max লঞ্চ হল ভারতে, অবিশ্বাস্য 9000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জ রয়েছে
  3. 7,000mAh ব্যাটারি সহ Oppo K14 5G লঞ্চ হল ভারতে, IP69 রেটিং ও 50MP AI ক্যামেরা রয়েছে
  4. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  5. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  6. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  7. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  8. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  9. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  10. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.