Sony Xperia 1 VIII তিনটি 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে।
Photo Credit: Sony
Sony Xperia 1 VIII is equipped with a 48-megapixel triple rear camera system
Sony Xperia 1 VIII অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এটি জাপানি সংস্থার লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সঙ্গে এসেছে। এই ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারে একাধিক আপগ্রেড যুক্ত করা হয়েছে, বিশেষত পূর্বসূরী মডেলের তুলনায় ক্যামেরা সিস্টেম ও প্রসেসিং পাওয়ার উন্নত হয়েছে। Sony Xperia 1 VIII ফোনে Exmor T ক্যামেরা সেন্সর, ZEISS T* কোটিং, 360 রিয়ালিটি অডিও, Dolby Atmos সাপোর্ট, Xperia অ্যাডাপ্টিভ চার্জিং, 3.5 মিমি অডিও জ্যাক, IP65 + IP68 ওয়াটার প্রোটেকশন রেটিং, এবং Qi ওয়্যারলেস চার্জিং ফিচার আছে।
সনি এক্সপিরিয়া 1 VIII ফটোগ্রাফিতে বাজিমাত করেছে। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি হাইব্রিড OIS ও EIS প্রযুক্তি এবং 1/1.35 ইঞ্চি CMOS সেন্সরের সঙ্গে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ও 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল ও 17.5x হাইব্রিড জুম) নিয়ে গঠিত।
এছাড়াও, একটি কালার স্পেকট্রাম সেন্সর রয়েছে৷ ফোনের সামনে একটি 12 মেগাপিক্সে সেলফি ক্যামেরা আছে। ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। Sony Xperia 1 VIII মডেলে 6.75 ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে আছে। এটি 1-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,340 পিক্সেল), HDR, এবং 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে।
স্ক্রিনের উপর Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন রয়েছে। ফোনটি 30 মিনিট ধরে দেড় মিটার পর্যন্ত জলের গভীরতায় কাজ করতে সক্ষম৷ সনির নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x র্যাম এবং সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। ইন্টার্নাল স্টোরেজ 1 টিবি অব্দি বৃদ্ধি করা যাবে।
এতে 5,000mAh ব্যাটারি পাওয়া যায়, যার সাথে 30W ওয়্যার্ড ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং, বাইপাস চার্জিং, ও রিভার্স চার্জিং সাপোর্ট আছে। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে রান করে। কোম্পানি চারটি মেজর OS আপগ্রেড ও ছয় বছর ধরে সিকিউরিটি আপডেট প্রদান করবে।
Sony Xperia 1 VIII জাপানে লঞ্চ হয়েছে। সেখানে 12 জিবি র্যাম ও 256 জিবি বেস স্টোরেজ অপশনের দাম 2,35,400 জাপানি ইয়েন (প্রায় 1,43000 টাকা)। 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ ও 16 জিবি র্যাম + 512 স্টোরেজ অপশনের দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে প্রায় 1,53,000 টাকা এবং প্রায় 1,63,000 টাকা)।
Xperia 1 VIII-এর টপ 16 জিবি র্যাম এবং 1 টিবি স্টোরেজের মূল্য টাকার অঙ্কে প্রায় 1.81 লক্ষ৷ এটি গার্নেট রেড, গ্রাফাইট ব্ল্যাক, আয়োলাইট সিলভার, ও নেটিভ গোল্ড কালার অপশনে উপলব্ধ। স্মার্টফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে, তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Googlebook Render Leaked Again Ahead of Launch; Reveals Slim Profile