Tecno Spark Go 2 খুব সস্তায় বাজারে এল, নেটওয়ার্ক ছাড়াই ফোন করতে পারবেন!

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 25 জুন 2025 07:00 IST
হাইলাইট
  • Tecno Spark Go 2 নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা দেয়
  • ফোনে IP64 ডাস্ট ও স্প্ল্যাশ-রেজিট্যান্স বিল্ড রয়েছে
  • Tecno Spark Go 2 চলে Android 15 অপারেটিং সিস্টেমে

Tecno Spark Go 2 ইঙ্ক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, ভেইল হোয়াইট, এবং সবুজ রঙে পাওয়া যাবে

Photo Credit: Tecno

Tecno Spark Go 2 মঙ্গলবার ভারতে লঞ্চ হয়েছে। 7,000 টাকারও কম দামে এসেছে এই বাজেট ফোন। খুব সস্তায় যারা ভাল স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য দারুণ বিকল্প হতে পারে। এতে IP64-রেটেড ডাস্ট এবং স্প্ল্যাশ-রেজিট্যান্স বিল্ড রয়েছে এবং এটি 4 বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স অফার করবে। Tecno Spark Go 2-তে টেকনোর ফ্রি লিঙ্ক অ্যাপ, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশন 2.0 এবং Linkbooming V1.0 প্রযুক্তির সাপোর্ট রয়েছে। এটি নেটওয়ার্ক না থাকলেও নির্দিষ্ট দূরত্বের মধ্যে কল করার সুবিধা দেবে বলে দাবি করা হয়েছে। এছাড়া, ডিভাইসটি 5,000mAh ব্যাটারি, Unisoc T7250 চিপসেট, অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম, এবং 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি HD+ ডিসপ্লের সাথে এসেছে।

ভারতে Tecno Spark Go 2 এর দাম

ভারতে Spark Go 2 এর দাম 6,999 টাকা রাখা হয়েছে, যা 4GB RAM + 64GB অনবোর্ড স্টোরেজ অফার করে। এটি ইঙ্ক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে,ভেইল হোয়াইট, এবং সবুজ রঙে পাওয়া যাবে। কোম্পানি তাদের X (সাবেক টুইটার) পোস্টে নিশ্চিত করেছে, হ্যান্ডসেটটি জুলাই 1 দুপুর 12 টা থেকে Flipkart-এর মাধ্যমে বিক্রি শুরু হবে।

Advertisement

Tecno Spark Go 2 স্পেসিফিকেশন, ফিচার্স

টেকনো স্পার্ক গো 2-তে 6.67-ইঞ্চি HD+ (720x1,600 পিক্সেল) IPS LCD স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। হ্যান্ডসেটটি Unisoc T7250 চিপসেট দ্বারা চালিত, যার সাথে 4GB RAM এবং 64GB eMMC 5.1 অনবোর্ড স্টোরেজ যুক্ত। ডিভাসটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে এবং এর উপরে HiOS কাস্টম স্কিন রয়েছে। এটি টেকনোর Ella AI অ্যাসিস্ট্যান্ট দিয়ে সজ্জিত যা একাধিক ভারতীয় আঞ্চলিক ভাষা সমর্থন করে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark Go 2 ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে, যার মধ্যে একটি 13-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর ও একটি সেকেন্ডারি সেন্সর বর্তমান। সামনে, সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে। ফোনটির সবথেকে বড় হাইলাইট হল, নেটওয়ার্কহীন পরিবেশেও কল করার সুবিধা।

স্মার্টফোনটি টেকনোর ফ্রি লিংক অ্যাপ সমর্থন করে, যা আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নেটওয়ার্ক ছাড়াই অন্য মোবাইলের সাথে যোগাযোগ করতে দেয়। তবে এই বৈশিষ্ট্য কেবল দুটি Spark Go 2 ফোনের মধ্যে, একটি Spark Go 2, Pova সিরিজের ফোনে, বা দুটি Pova লাইনআপের মডেলে কাজ করবে। তাছাড়া, বিনা সিগন্যালে যোগাযোগের জন্য অবশ্যই দুটি ফোনকে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে।

Advertisement

স্মার্টফোনটি 4G Carrier Aggregation 2.0 এবং Linkbooming V1.0 প্রযুক্তি সমর্থন করে, যা যথাক্রমে নেটওয়ার্ক ও ইন্টারনেটের গতি উন্নত করবে বলে দাবি করা হয়েছে। ফোনটিতে 5,000mAh ব্যাটারি উপলব্ধ যা 15W চার্জিং সাপোর্ট রয়েছে। ধুলো এবং জলের ছিটে প্রতিরোধের জন্য IP64 রেটিং রয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  2. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  3. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  4. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  5. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  6. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  7. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  8. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  9. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  10. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.