Amazon সেলে 20,000 টাকার নিচে পাঁচ সেরা 5G ফোন, 8000mAh ব্যাটারি, 50MP ট্রিপল ক্যামেরা, অ্যামোলেড স্ক্রিন আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 6 অগাস্ট 2026 20:19 IST
হাইলাইট
  • Amazon Great Freedom Sale আগস্ট 7 থেকে শুরু হচ্ছে
  • 20,000 টাকার মধ্যে একাধিক 5G ফোনে ডিসকাউন্ট পাওয়া যাবে
  • ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্ট ও নো-কস্ট EMI অফারও পাবে

OnePlus N6x has a 7,000mAh battery

Photo Credit: OnePlus

Amazon Great Freedom Sale আগস্ট 7 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ, হাতে আর মাত্র ক'ঘন্টা। ক্রেতারা ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স, এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের উপর চমৎকার ডিসকাউন্ট পাবেন। আর আপনি যদি 20,000 টাকার মধ্যে ভাল 5G ফোন কেনার প্ল্যান করেন, তাহলে সেলের অফার মিস করা চলবে না। এই বাজেটের মধ্যে বড় ব্যাটারি, 5G প্রসেসর, হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, এবং মাঝারি মানের ক্যামেরা পাবেন ক্রেতারা। 20,000 টাকার নিচে লেটেস্ট ফোন চাইলে, OnePlus N6x কিনতে পারেন। ফোনের সাধারণ দাম 18,999 টাকা। কিন্তু অ্যামাজনে সেল চলাকালীন 1,500 টাকা ছাড়ে বিক্রি হবে। ফলে ফোনটি 17,499 টাকায় কেনা যাবে।

Amazon Great Freedom Sale-এ 20,000 টাকার নিচে সেরা 5 ফোন 

OnePlus N6x

OnePlus N6x-এর মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি। এটি 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন, IP64 রেটিং, 120Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 5G সাপোর্ট, এবং MIL-STD-810H মিলিটারি ডিউরাবিলিটির মতো ফিচার্স অফার করে। OnePlus N6x ডিসকাউন্টে কেনার লিঙ্ক

Advertisement

iQOO Z11 Lite 

20,000 টাকার নিচে অলরাউন্ডার 5G ফোন চাইলে, iQOO Z11 Lite দারুণ অপশন। ফোনের সাধারণ দাম 19,499 টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন 17,999 টাকায় কেনা যাবে। অর্থাৎ 1,500 টাকা সাশ্রয়। এতে 6,500mAh ব্যাটারি, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে 44W ফাস্ট চার্জিং, ও 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। iQOO Z11 Lite ছাড়ে কেনার লিঙ্ক

Samsung Galaxy M17 5G 

20,000 টাকার নিচে ভাল ক্যামেরা ও দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযুক্ত ফোন চাইলে, Samsung Galaxy M17 5G-এর বিকল্প নেই। এটি সেলে 16,999 টাকায় পাওয়া যাবে, যা লিস্টিং প্রাইসের তুলনায় 4,000 টাকা কম। এতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, সুপার AMOLED ডিসপ্লে, ও 6 বছর সিকিউরিটি এবং OS আপডেট মিলবে। Samsung Galaxy M17 5G ডিসকাউন্টে কেনার লিঙ্ক

Realme Narzo 100x 5G

এটি 20,000 টাকার মধ্যে আরও একটি দারুণ ফোন। ফোনটি সেলে 19,499 টাকায় বিক্রি হবে। এতে বিশাল 8,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, IP65 ওয়াটার রেজিস্ট্যান্স, 50MP মেইন ক্যামেরা, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। Realme Narzo 100x 5G ছাড়ে কেনার লিঙ্ক

Advertisement

Redmi A7 Pro 5G

লিস্টের পাঁচ ফোনের মধ্যে Redmi A7 Pro 5G-এর দাম সবচেয়ে কম। স্মার্টফোনটি অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন মাত্র 14,499 টাকায় কেনা যাবে। এতে 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে, 6,300mAh ব্যাটারি, ও বেশ কিছু বেসিক ফিচার আছে। Redmi A7 Pro 5G ডিসকাউন্টে কেনার লিঙ্ক

উল্লেখ্য, অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন HDFC ক্রেডিট কার্ড ও EasyEMI-এর মাধ্যমে কেনা পণ্যে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরা 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent design
  • Bright AMOLED display
  • NFC for digital payments
  • Bad
  • Performance needs some improvement
  • Wide-angle could be better
  • No charger in the box
 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 5-megapixel + 2-megapixel
Battery Capacity 5,000mAh
OS Android 15
Resolution ‎1,080x2,340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.