যদি 20,000 টাকার মধ্যে ভাল 5G ফোন কেনার প্ল্যান করেন, তাহলে Amazon Great Freedom সেলের অফার মিস করা চলবে না।
Photo Credit: OnePlus
OnePlus N6x has a 7,000mAh battery
Amazon Great Freedom Sale আগস্ট 7 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ, হাতে আর মাত্র ক'ঘন্টা। ক্রেতারা ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্স, এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের উপর চমৎকার ডিসকাউন্ট পাবেন। আর আপনি যদি 20,000 টাকার মধ্যে ভাল 5G ফোন কেনার প্ল্যান করেন, তাহলে সেলের অফার মিস করা চলবে না। এই বাজেটের মধ্যে বড় ব্যাটারি, 5G প্রসেসর, হাই রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, এবং মাঝারি মানের ক্যামেরা পাবেন ক্রেতারা। 20,000 টাকার নিচে লেটেস্ট ফোন চাইলে, OnePlus N6x কিনতে পারেন। ফোনের সাধারণ দাম 18,999 টাকা। কিন্তু অ্যামাজনে সেল চলাকালীন 1,500 টাকা ছাড়ে বিক্রি হবে। ফলে ফোনটি 17,499 টাকায় কেনা যাবে।
OnePlus N6x-এর মুখ্য আকর্ষণ 7,000mAh ব্যাটারি। এটি 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন, IP64 রেটিং, 120Hz ডিসপ্লে, 5,300 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম, 5G সাপোর্ট, এবং MIL-STD-810H মিলিটারি ডিউরাবিলিটির মতো ফিচার্স অফার করে। OnePlus N6x ডিসকাউন্টে কেনার লিঙ্ক।
20,000 টাকার নিচে অলরাউন্ডার 5G ফোন চাইলে, iQOO Z11 Lite দারুণ অপশন। ফোনের সাধারণ দাম 19,499 টাকা। তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন 17,999 টাকায় কেনা যাবে। অর্থাৎ 1,500 টাকা সাশ্রয়। এতে 6,500mAh ব্যাটারি, 120Hz আল্ট্রা ব্রাইট ডিসপ্লে 44W ফাস্ট চার্জিং, ও 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে। iQOO Z11 Lite ছাড়ে কেনার লিঙ্ক।
20,000 টাকার নিচে ভাল ক্যামেরা ও দীর্ঘমেয়াদি ব্যবহারের উপযুক্ত ফোন চাইলে, Samsung Galaxy M17 5G-এর বিকল্প নেই। এটি সেলে 16,999 টাকায় পাওয়া যাবে, যা লিস্টিং প্রাইসের তুলনায় 4,000 টাকা কম। এতে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা, সুপার AMOLED ডিসপ্লে, ও 6 বছর সিকিউরিটি এবং OS আপডেট মিলবে। Samsung Galaxy M17 5G ডিসকাউন্টে কেনার লিঙ্ক।
এটি 20,000 টাকার মধ্যে আরও একটি দারুণ ফোন। ফোনটি সেলে 19,499 টাকায় বিক্রি হবে। এতে বিশাল 8,000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে, IP65 ওয়াটার রেজিস্ট্যান্স, 50MP মেইন ক্যামেরা, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে। Realme Narzo 100x 5G ছাড়ে কেনার লিঙ্ক।
লিস্টের পাঁচ ফোনের মধ্যে Redmi A7 Pro 5G-এর দাম সবচেয়ে কম। স্মার্টফোনটি অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন মাত্র 14,499 টাকায় কেনা যাবে। এতে 6.9 ইঞ্চি LCD ডিসপ্লে, 6,300mAh ব্যাটারি, ও বেশ কিছু বেসিক ফিচার আছে। Redmi A7 Pro 5G ডিসকাউন্টে কেনার লিঙ্ক।
উল্লেখ্য, অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন HDFC ক্রেডিট কার্ড ও EasyEMI-এর মাধ্যমে কেনা পণ্যে 10 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও, Amazon Pay ICICI কার্ড ব্যবহারকারীরা 5 শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
Infinix Xpad 30 Pro Launched With MediaTek Helio G200 Ultimate SoC, 8,200mAh Battery: Price, Specifications