Amazon গ্রেট ফ্রিডম সেলে 2,000 টাকার নিচে সেরা 5 স্মার্টওয়াচ, ডিজাইন-ফিচার্স অবাক করবে

Amazon Great Freedom সেলে 2,000 টাকার কমে বেশ কিছু ভাল স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে।

Amazon গ্রেট ফ্রিডম সেলে 2,000 টাকার নিচে সেরা 5 স্মার্টওয়াচ, ডিজাইন-ফিচার্স অবাক করবে

Photo Credit: Fire-Boltt

Fire-Boltt Ninja Phantom features a transparent clear body design

হাইলাইট
  • Fire-Boltt Ninja Phantom ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে এসেছে
  • boAt Ultima Ember 2 ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল অফার করে
  • Noise Vortex Plus মডেলে 1.46 ইঞ্চি AMOLED ডিসপ্লে ও Noise OS আছে
বিজ্ঞাপন

মানুষ এখন স্মার্টওয়াচ শুধু হাতের শোভা বাড়ানোর জন্য পড়ে না। এটি বর্তমানে বিলাসিতার খোলস ছেড়ে একটি প্রয়োজনীয় ওয়্যারেবল ডিভাইসে পরিণত হয়েছে। যন্ত্রটি শরীরের অবস্থা জানানোর পাশাপাশি, গান শোনা, ব্লুটুথ, ও ফোন ছাড়াই কথা বলার সুবিধা প্রদান করে। আপনি স্মার্টঘড়ির মাধ্যমে হৃৎস্পন্দনের ওঠানামা থেকে শুরু করে রক্তে অক্সিজেনের মাত্রা সবই মাপতে পারবেন। যদি আপনারও স্মার্টওয়াচ কেনার সাধ হয়, তাহলে Amazon Great Freedom সেল এনেছে দারুণ সুযোগ। ই-কমার্স সংস্থাটির বার্ষিক সেল ইভেন্টে 2,000 টাকার কমে বেশ কিছু ভাল স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে সেগুলোর মধ্যে পাঁচটি সেরা মডেলের সন্ধান রইল।

2,000 টাকার কমে সেরা 5 স্মার্টওয়াচ

Fire-Boltt Ninja Phantom

Fire-Boltt Ninja Phantom অ্যামাজনে 999 টাকায় বিক্রি হচ্ছে। এটি ট্রান্সপারেন্ট ডিজাইনের সঙ্গে এসেছে। এতে 1.83 ইঞ্চি ডিসপ্লে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ব্লুটুথ কলিং, ও IP67 ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার আছে। এছাড়াও, স্মার্টঘড়িতে 120+ স্পোর্টস মোড, ক্যালোরি ট্র্যাকার, হার্ট রেট ট্র্যাকিং, Spo2 সেন্সর, এবং মিউজিক প্লেয়ার-সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

GOBOULT Dire

GOBOULT Dire অ্যামাজনে 1,599 টাকায় কিনতে পারবেন। ঘড়িটি 1.83 ইঞ্চি 2.5D কার্ভড HD ডিসপ্লে, ব্লুটুথ 5.3 কলিং, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, IP67 ওয়াটার রেজিস্ট্যান্স ফিচারের সঙ্গে এসেছে। এটি 120+ স্পোর্টস মোড, 250+ ওয়াচ ফেস, ক্যামেরা কন্ট্রোল, 24 x 7 হার্ট রেট মনিটরিং, Spo2 সেন্সর, এবং মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকিং অফার করে।

Fastrack Limitless FS2+

Fastrack Limitless FS2+ অ্যামাজনে 1,599 টাকায় বিক্রি হচ্ছে। এতে 950 নিট ব্রাইটনেসযুক্ত 2.01 ইঞ্চি UltraVI ডিসপ্লে, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিঙ্গেলসিঙ্ক ব্লুটুথ কলিং, ও ইন-বিল্ট গেমস আছে। স্মার্টঘড়িতে 110+ স্পোর্টস মোড, 200+ ওয়াচ ফেস, অটো স্ট্রেস মনিটর, হার্ট রেট ট্র্যাকিং, Spo2 সেন্সর, এবং স্লিপ ট্র্যাকার-সহ বিভিন্ন সুবিধা আছে।

boAt Ultima Ember 2

boAt Ultima Ember 2 অ্যামাজন থেকে 1,999 টাকায় কিনতে পারবেন। ঘড়িটি 1.96 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 1,000 নিট ব্রাইটনেস, ও 1 ATM ওয়াটার রেজিস্ট্যান্স ফিচারের সঙ্গে এসেছে। ডিভাইসে ক্যামেরা ও মিউজিক কন্ট্রোল, ফিমেল ওয়েলনেস ট্র্যাকিং, এমার্জেন্সি SOS এলার্ট, হার্ট রেট মনিটরিং, ও রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের মতো বৈশিষ্ট্য পাওয়া যায়।

Noise Vortex Plus

Noise Vortex Plus অ্যামাজনে 1,999 টাকায় বিক্রি হচ্ছে। এতে 1.46 ইঞ্চি AMOLED ডিসপ্লে, Noise OS, 110+ স্পোর্টস মোড, এবং 150+ ক্লাউড বেসড ওয়াচ ফেস আছে। ঘড়িটি ব্লুটুথ কলিং, আবহাওয়ার আপডেট,  হার্ট রেট মনিটরিং, IP68 রেটিং, ও স্লিপ মনিটরের মতো একাধিক ফিচার্স অফার করে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »