এবার আসছে Vivo G1, নতুন 5G ফোনের ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 1 মে 2020 14:01 IST
হাইলাইট
  • G সিরিজে নতুন ফোন আনছে Vivo
  • Vivo G1-এ থাকবে 6.44 ইঞ্চি OLED ডিসপ্লে
  • থাকছে 4,500 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং

Vivo G1-এ 5G কানেক্টিভিটি থাকবে

Photo Credit: Weibo/ Digital Chat Station

আরও একটা 5G ফোন আনছে Vivo। শীঘ্রই বাজারে আসবে Vivo G1 5G। লঞ্চের আগেই এই ফোনের একাধিক ফিচার ফাঁস হল। এপ্রিলে লঞ্চ হয়েছিল Vivo S6 5G। এবার Vivo G1 নামে চিনে সেই ফোন নিয়ে আসতে পারে Vivo। প্রসঙ্গত এই প্রথম G সিরিজে কোন ফোন লঞ্চ করতে চলেছে চিনের সংস্থাটি।

জানা গিয়েছে Vivo G1-এ থাকবে 6.44 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে ওয়াটারড্রপ স্টাইল নচে থাকবে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। Vivo G1-এর পিছনে থাকবে চারটি ক্যামেরা। 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গেই থাকবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা।

48MP ক্যামেরা, বিশাল ব্যাটারি সহ লঞ্চ হল Redmi Note 9

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

নতুন ফোনে Exynos 980 চিপসেট দিচ্ছে Vivo। থাকছে 4,500 mAh ব্যাটারি ও 18W ফাস্ট চার্জিং। 8GB RAM ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। 5G কানেক্টিভিটি সহ বাজারে আসবে এই স্মার্টফোন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vivo, Vivo G1, Vivo S6 5G
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  3. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  4. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  5. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  6. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  7. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  8. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  9. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
  10. পুজোর আগে Samsung ফোনে বড় ছাড়, Flipkart Big Billion Days 2026 সেলের অফার প্রকাশ্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.