সেপ্টেম্বরেই কার্ভড ডিসপ্লে সহ আসছে Vivo Nex 3 5G

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 সেপ্টেম্বর 2019 12:25 IST
হাইলাইট
  • Vivo Nex 3 5G ফোনে Snapdragon 855+ চিপসেট থাকবে
  • থাকছে 4,410mAh ব্যাটারি আর 12GB RAM
  • এই ফোনে বাটারফ্লাই কার্ভড ডিসপ্লে ব্যবহার হয়েছে

আপাতত চিনে লঞ্চ হবে Vivo Nex 3 5G

Photo Credit: Weibo

16 সেপ্টেম্বর লঞ্চ হবে Vivo Nex 3 5G। চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই কথা জানিয়েছেন Vivo। এই ফোনের ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ব্যবহার হয়েছে একটি কার্ভড ডিসপ্লে। ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এসেছে।

চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে Vivo Nex 3 আর Nex 3 5G ফোনে থাকছে 6.89 FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে  8GB/12GB RAM থাকবে। ফোনের ভিতরে থাকবে 128GB/256GB/512GB স্টোরেজ।

Vivo Nex 3 ফোনের ভিতরেই থাকবে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকবে Adreno 640GPU। Nex 3 5G ফোনে থাকবে Snapdragon X50 চিপসেট। এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে।

এই দুই স্মার্টফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকবে। সেই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে দুটি 13 মেগাপিক্সেল সেন্সর।  সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Vivo Nex 3 5G ফোনে 4,410 mAh ব্যাটারি থাকবে। থাকছে ডুয়াল সিম সাপোর্ট, GPS, Bluetooth। এই ফোনের আয়তন 167.44x76.14x9.4 মিলিমিটার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.