স্মার্টফোন ডিসপ্লের সব রেকর্ড ভেঙে দেবে Vivo Nex 3

Vivo Nex 3 ফোনের ভিতরে থাকবে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকবে Adreno 640GPU। এই ফোনে থাকছে একটি ওয়াটারফল ডিসপ্লে।

স্মার্টফোন ডিসপ্লের সব রেকর্ড ভেঙে দেবে Vivo Nex 3

আগামী সপ্তাহে লঞ্চ হবে Vivo Nex 3

হাইলাইট
  • Vivo Nex 3 ফোনে থাকবে 6.89 FHD+ AMOLED ডিসপ্লে
  • থাকছে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
  • 16 সেপ্টেম্বর এই ফোন লঞ্চ হবে
বিজ্ঞাপন

কয়েক দিন পরেই লঞ্চ হবে Vivo Nex 3। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোনের বিভিন্ন ফিচার সামনে এসেছে। গতকাল এক Vivo আধিকারিক জানিয়েছেন Vivo Nex 3 ফোনে 99.6 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও থাকছে। এর আগে কোন স্মার্টফোনে এতো বেশি রেশিও দেখা যায়নি। এই ফোনে থাকছে একটি ওয়াটারফল ডিসপ্লে।

সম্প্রতি চিনের এক সোশ্যাল মিডিয়া পোস্টে Vivo Nex  প্রোডাক্ট ম্যানেজার লি শিয়াং জানিয়েছেন Vivo Nex 3 ফোনে 99.6 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও থাকছে। একাধিক পদ্ধতি ব্যবহার করে এই মাপ নেওয়া হয়েছে। তিনি বলেন এর আগে কোন স্মার্টফোনে এত বেশি স্ক্রিন টু বডি রেশিও দেখা যায়নি।

শিয়াং আরও বলেন অন্তত আগামী ছয় মাস এই রেকর্ড অন্য কোন স্মার্টফোন ভাংতে পারবে না। ইতিমধ্যেই এই ফোনের কার্ভড ডিসপ্লের ঝলক প্রকাশ করেছে Vivo। 16 সেপ্টেম্বর চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন।

Vivo Nex 3 আর Nex 3 5G ফোনে থাকছে 6.89 FHD+ AMOLED ডিসপ্লে। এই ফোনে  8GB/12GB RAM থাকবে। ফোনের ভিতরে থাকবে 128GB/256GB/512GB স্টোরেজ।

Vivo Nex 3 ফোনের ভিতরে থাকবে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকবে Adreno 640GPU। Nex 3 5G ফোনে থাকবে Snapdragon X50 চিপসেট। এই ফোনে 5G কানেক্টিভিটি থাকবে।

এই দুই স্মার্টফোনের পিছনে তিনটি করে ক্যামেরা থাকবে। সেই ক্যামেরায় থাকতে পারে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে দুটি 13 মেগাপিক্সেল সেন্সর।  সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছে Vivo Nex 3 5G ফোনে 4,410 mAh ব্যাটারি থাকবে। থাকছে ডুয়াল সিম সাপোর্ট, GPS, Bluetooth। এই ফোনের আয়তন 167.44x76.14x9.4 মিলিমিটার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »