64MP ক্যামেরা আর ওয়াটারফল ডিসপ্লে সহ লঞ্চ হল Vivo Nex 3 আর Vivo Nex 3 5G

Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট, 4,500 mAh ব্যাটারি আর 44W ফাস্ট চার্জিং।

64MP ক্যামেরা আর ওয়াটারফল ডিসপ্লে সহ লঞ্চ হল Vivo Nex 3 আর Vivo Nex 3 5G

Vivo Nex 3 5G ফোনে 12GB RAM থাকছে

হাইলাইট
  • Vivo Nex 3 5G ফোনে Snapdragon 855+ চিপসেট থাকবে
  • আপাতত চিনে এই ফোন লঞ্চ হয়েছে
  • থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা
বিজ্ঞাপন

জল্পনার অবসান ঘটিয়ে লঞ্চ হল Vivo Nex 3 আর Vivo Nex 3 5G। 21 সেপ্টেম্বর চিনে বিক্রি শুরু হবে এই দুই স্মার্টফোন। কয়েক মসের মধ্যেই এশিয়ার অন্যান্য দেশে লঞ্চ হবে এই দুই স্মার্টফোন। এই ফোনের দুই পাশে রয়েছে প্রেশর সেন্সিটিভ কি। ফোনের পিছনে রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট, 4,500 mAh ব্যাটারি আর 44W ফাস্ট চার্জিং।

Vivo Nex 3 আর Vivo Nex 3 5G এর দাম

8GB RAM + 128GB স্টোরেজে Vivo Nex 3 এর দাম 4,998 ইউয়ান (প্রায় 50,600 টাকা)। Vivo Nex 3 5G এর 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,698 ইউয়ান্ (প্রায় 57,700 টাকা)। 12GB RAM + 256GB স্টোরেজে Vivo Nex 3 5G এর দাম 6,198 ইউয়ান (প্রায় 62,700 টাকা)। 21 সেপ্টেম্বর চিনে বিক্রি শুরু হবে এই দুই স্মার্টফোন।

Vivo Nex 3 আর Vivo Nex 3 5G স্পেসিফিকেশন

Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনে থাকছে 6.89 ইঞ্চি FHD+ ওয়াটারফল ওলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855+ চিপসেট। সাথে থাকছে 12GB RAM আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Vivo Nex 3 আর Vivo Nex 3 5G ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় থাকবে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকবে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।

এই দুই ফোনের ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি। সাথে থাকছে 44W ফাস্ট চার্জ সাপোর্ট। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

  • KEY SPECS
  • NEWS
Display 6.89-inch
Processor Qualcomm Snapdragon 855+
Front Camera 16-megapixel
Rear Camera 64-megapixel + 13-megapixel + 13-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4500mAh
OS Android Pie
Resolution 1080x2256 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  2. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  3. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  4. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  5. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  6. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  7. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  8. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  9. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  10. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »