'ডিসপ্লে নচ' কে বিদায় জানিয়ে দুটি AMOLED ডিসপ্লে সহ লঞ্চ হল এই স্মার্টফোন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 ডিসেম্বর 2018 11:55 IST
হাইলাইট
  • লঞ্চ হল Vivo Nex Dual Screen
  • রয়েছে দুটি AMOLED ডিসপ্লে
  • বাদ গিয়েছে ফ্রন্ট ক্যামেরা

চিনে Vivo Nex Dual Screen এর দাম 4,998 ইউয়ান (প্রায় 52,300 টাকা)

লঞ্চ হল Vivo Nex Dual Screen। চিনে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে Vivo। Vivo Nex সিরিজের লেটেস্ট স্মার্টফোনে রয়েছে দুটি AMOLED ডিসপ্লে। এই ফোন থেকে বাদ গিয়েছে ফ্রন্ট ক্যামেরা। পরিবর্তে ফোনের সামনে যোগ হয়েছে সম্পোর্ণ বেজেল লেস ডিসপ্লে।  Vivo Nex Dual Screen ফোনের পিছনের ডিসপ্লে অন করে রিয়ার ক্যামেরা ব্যবহার করেই সেলফি তোলা যাবে। Vivo Nex Dual Screen এর ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 10GB RAM আর 22.5W ফাস্ট চার্জিং।

আরও পড়ুন: বুধবার কখন, কোথায় পাওয়া যাবে Redmi Note 6 Pro?

Advertisement

Vivo Nex Dual Screen এর দাম

চিনে Vivo Nex Dual Screen এর দাম 4,998 ইউয়ান (প্রায় 52,300 টাকা)। দুটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। ইতিমধ্যেই প্রতিবেশী দেশে শুরু হয়েছে প্রি-অর্ডার। আগামী 29 ডিসেম্বর বিক্রি শুরু হবে Vivo Nex Dual Screen।

 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2

Vivo Nex Dual Screen স্পেসিফিকেশান

ডুয়াল সিম Vivo Nex Dual Screen ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব Funtouch 4.5 স্কিন। এই ফোনে থাকছে দুটি AMOLED ডিসপ্লে। Vivo Nex Dual Screen ফোনের সামনে থাকছে 6.39 ইঞ্চি FHD+ AMOLED  ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19.5:9। ফোনের পিছনে থাকছে একটি 5.49 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 16:9। Vivo Nex Dual Screen ফোনের ভিতরে থাকছে Snapdragon 845 চিপসেট, 10GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

ছবি তোলার জন্য Vivo Nex Dual Screen ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। 12MP প্রাইমারি সেন্সারে থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সাথে থাকছে সেকেন্ডারি ২ মেগাপিক্সেল নাইট ভিশান সেন্সার। আর থাকছে একটি থ্রিডি সেন্সার। এই ফোনের সামনে কোন ক্যামেরা ব্যবহার করেনি Vivo। ফোনের সামনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

কানেক্টিভিটির জন্য Vivo Nex Dual Screen এ থাকছে 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth, GPS, GLONASS, a USB Type-C (v2.0) পোর্ট, আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। Vivo Nex Dual Screen ফোনে 3,500 mAh ব্যাটারির সাথেই 22.5W ফাস্ট চার্জিং ব্যবহার করেছে Vivo।

 

আরও পড়ুন: HDR ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরা সহ ভারতে এল Nokia 8.1

Advertisement
 
KEY SPECS
Display 6.39-inch
Processor Qualcomm Snapdragon 845
Rear Camera 12-megapixel + 2-megapixel
RAM 10GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9.0 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.