Vivo T5 Lite 5G: জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে ভিভোর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 6,500mAh ব্যাটারি

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 10 জুলাই 2026 16:19 IST
হাইলাইট
  • Vivo T5 Lite 5G শক্তিশালী 6,500mAh ব্যাটারির সঙ্গে আসছে
  • স্মার্টফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে ভারতে বিক্রি হবে
  • Vivo T5 Lite 5G-এর সামনে 120Hz LCD ডিসপ্লে থাকতে পারে

Vivo T5 Lite 5G will be available through Flipkart

Photo Credit: Vivo

Vivo T5 Lite 5G জুলাই 16 ভারতে লঞ্চ হচ্ছে। Vivo অবশেষে তাদের নতুন বাজেট স্মার্টফোনের লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। এটি আগামী বৃহস্পতিবার ফ্লিপকার্টে দুপুর বারোটার সময় আত্মপ্রকাশ করবে। চাইনিজ সংস্থাটি এখনও পর্যন্ত T5 সিরিজের অধীনে একজোড়া ফোন দেশের বাজারে এনেছে, যার মধ্যে রয়েছে Vivo T5x 5G এবং Vivo T5 Pro 5G। আসন্ন Vivo T5 Lite 5G ওই লাইআপের তৃতীয় মডেল হতে চলেছে। কোম্পানি লঞ্চের আগেই ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড প্রকাশ করেছে। এটি 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 6,500mAh ব্যাটারির সঙ্গে আসছে।

Vivo T5 Lite 5G জুলাই 16 ভারতে লঞ্চ হবে

ভিভোর নয়া ফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। অর্থাৎ, ফোনটি ওই ই-কমার্স সাইটের মাধ্যমে এ দেশে বিক্রি হবে। এছাড়াও, Vivo T5 Lite 5G-এর ল্যান্ডিং পেজ ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে দেখা গিয়েছে। ডিভাইসটি দুটি রঙে প্রকাশ হয়েছে৷ যার মধ্যে লাইট ব্লু ও ডিপ ব্লু অপশন রয়েছে।

ভিভো টি5 লাইট 5G-এর ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে বলে মনে করা হচ্ছে। এতে LED ফ্ল্যাশ এবং LED রিং লাইট আছে। হ্যান্ডসেটের পাওয়ার বাটন এবং ভলিউম রকার এক পাশের ফ্রেমে অবস্থান করছে। ফোনে OriginOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে বলে অনুমান করা হচ্ছে, যা Android 16 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি।

ফাঁস হওয়া তথ্য অনুসারে, ভিভোর নতুন ফোনে LCD ডিসপ্লে থাকতে পারে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও 1,200 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এটি 6 ন্যানোমিটার আকারের MediTek Dimensity 6300 প্রসেসরে চলবে, যা আসন্ন iQOO Z11 Lite মডেলেও ব্যবহৃত হচ্ছে

Vivo T5 Lite 5G-এর পিছনে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকার সম্ভাবনা। এতে IP65 ওয়াটার প্রটেকশন রেটিং মিলতে পারে। কোম্পানি ফোনটির সম্পর্কে আরও তথ্য আগামীকাল (জুলাই 11) প্রকাশ করবে বলে জানিয়েছে। প্রসঙ্গত, পূর্বসূরী Vivo T4 Lite 5G গত বছর জুনে ভারতে লঞ্চ হয়েছিল। তখন স্টার্টিং প্রাইস ছিল 9,999 টাকা।

ফোনটিতে Dimensity 6300 চিপসেট, 6,000mAh ব্যাটারি ও 15W চার্জিং সাপোর্ট আছে। অর্থাৎ, উত্তরসূরী মডেলের প্রসেসর অপরিবর্তিত থাকলেও, ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিডে আপগ্রেড আসবে৷ এখন দাম কত হতে পারে, সে দিকেই ক্রেতাদের নজর থাকবে৷

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus N6x বিশাল 7,000mAh ব্যাটারি ও 5G সাপোর্টের সঙ্গে ভারতে লঞ্চ হল, দাম 20,000 টাকার কম
  2. 12,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Pixel 10, আগস্টে Pixel 11 সিরিজ লঞ্চের আগে বড় চমক গুগলের
  3. Jio গ্রাহকদের জন্য ধামাকা অফার, 2 মাস রিচার্জ করলে অতিরিক্ত 1 মাস বিলকুল ফ্রি
  4. 10,000mAh ব্যাটারিযুক্ত প্রথম Oppo স্মার্টফোন আগস্ট 4 লঞ্চ হচ্ছে, 12GB পর্যন্ত র‍্যাম থাকবে
  5. Flipkart Pay Later: টাকা না থাকলেও কেনা যাবে পছন্দের জিনিস, দারুণ সুবিধা আনল ফ্লিপকার্ট
  6. 2,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার দুর্দান্ত Vivo 5G স্মার্টফোন
  7. Vivo S2 কিনতে কত খরচ হবে? ছয় বছর পর ভারতে লঞ্চের আগেই সম্পূর্ণ দাম ফাঁস
  8. বর্ষাকালে ফোন-ল্যাপটপ নষ্ট হওয়ার ভয়? সঙ্গে রাখুন এই 5 অ্যাক্সেসরি, দাম 10 টাকা থেকে শুরু
  9. 18,000 টাকার কমে নতুন iQOO 5G ফোনের সেল শুরু, 6,500mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা পাবেন
  10. দাম বাড়ার আগেই কিনে ফেলুন iPhone, মিলছে 10,000 টাকা ডিসকাউন্ট, অফার সীমিত সময়ের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.