র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা

স্মার্টফোনের মূল্যৃবৃদ্ধির তালিকায় নতুন সংযোজন Vivo T5x 5G, Vivo T5 Lite 5G, Vivo T4 Lite 5G, ও Redmi Note 15 5G।

র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা

Photo Credit: Vivo

হাইলাইট
  • Vivo তিনটি ফোনের দাম 5,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে
  • Redmi Note 15 5G-এর দাম 2,000 টাকা বেড়েছে
  • বিশ্বজুড়ে ঊর্দ্ধমুখী র‍্যামের দাম স্মার্টফোনের মূল্যবৃদ্ধির প্রধান কারণ
বিজ্ঞাপন

Vivo ও Redmi ভারতের বাজারে তাদের বেশ কিছু স্মার্টফোনের দাম বাড়িয়েছে। মডেল ভেদে 5,000 টাকা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে। Vivo T5x 5G, Vivo T5 Lite 5G, এবং Vivo T4 Lite 5G-এর দাম বাড়ানো হয়েছে। অন্য দিকে, Redmi বাড়িয়েছে গত বছরের Note 15 5G মডেলের দাম। বর্তমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মেমোরি চিপের দাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপুল তথ্যভান্ডার চালাতে র‍্যামের চাহিদা বিপুল বেড়ে বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ঊর্দ্ধমুখী র‍্যামের দাম। লাভের অঙ্ক বেশি থাকার ফলে উৎপাদনের অধিকাংশ চলে যাচ্ছে AI ডেটা সেন্টার ও সার্ভারে। তাই স্মার্টফোন নির্মাতাদের বেশি খরচ করে র‍্যাম কিনতে হচ্ছে। ফলে ফোন কিনতে হাত পুড়ছে আমজনতা।

Vivo স্মার্টফোনের দাম 5,000 টাকা পর্যন্ত বাড়ল

টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট অনুসারে, ভিভো এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ইনপুট কস্ট ও পরিচালনা ব্যয়ের ক্রমাগত বেড়ে যাওয়াকে দায়ী করেছে। সহজ ভাষায় বললে, ফোন তৈরির খরচ বেড়েছে। Vivo T5x 5G-এর বেস 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজের দাম 24,999 টাকা থেকে বেড়ে 29,999 টাকা হয়েছে।

ফোনের 8 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম হয়েছে যথাক্রমে 32,999 টাকা ও 35,999 টাকা। দুই ভ্যারিয়েন্ট আগে যথাক্রমে 27,999 টাকা ও 30,999 টাকায় পাওয়া যেত। Vivo T5 Lite 5G-এর 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম 19,999 টাকা থেকে বেড়ে 23,999 টাকা হয়েছে।

হ্যান্ডসেটের 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ও 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের নতুন দাম যথাক্রমে 25,999 টাকা ও 28,999 টাকা। ফোনের তিন ভ্যারিয়েন্টেরই দাম 4,000 টাকা বেড়েছে। অন্য দিকে, Vivo T4 Lite 5G-এর চারটি মডেলের 3,000 টাকা দাম বেড়েছে।

ডিভাইসটির 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ ও 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সনের নতুন দাম যথাক্রমে 19,999 টাকা এবং 21,999 টাকা। ফোনের 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ যথাক্রমে 23,999 টাকা ও 26,999 টাকায় বিক্রি হবে।

Redmi Note 15 5G-এর দাম 2,000 টাকা বাড়ল

রিপোর্ট অনুসারে, Redmi Note 15 5G মডেলের দুই স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 2,000 টাকা করে বেড়েছে। ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ও 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজের নতুন দাম হল যথাক্রমে 28,999 টাকা এবং 31,999 টাকা।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »